এবারের মত এমন আর দেখি নি
৩১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতিবারেই কোন না কোন দল কে ফেভারেট বলে ধরে নেয়া হয় আগে থেকেই। সাধারণ মানুষের সমর্থন থাকুক আর না থাকুক বিশেষজ্ঞদের সমর্থন ঠিকই থাকত কোন না কোন দলের দিকে। কিন্তু এবার কোন তীর কূল খুঁজে পাচ্ছিনা। আমার মত অনেকেই পাচ্ছেনা। কোন দল জেতা ম্যাচ হেড়ে যাচ্ছে আবার কোন দল হারা ম্যাচ জিতে যাচ্ছে।
এবারের টি টোয়েন্টি বিশ্ব কাপে ফেভারেট দল হিসেবে ধরা হয়েছিল অস্ট্রেলিয়াকে। এর কারণ তাদের ফর্ম। আর ফর্মে থাকলে এদের রুখার শক্তি কারো নেই। অতীত তার সাক্ষী। কিন্তু বাংলাদেশে এসে পাকিস্তানের সাথে প্রথম ম্যাচেই তারা ধাক্কা খেয়েছে। ম্যাক্সোওয়েলের হাত ধরে প্রায় জিতে যাওয়া ম্যাচকে উল্টো পাকিস্তানই হেসে খেলে নিজেদের করেছে। দুর্বল নেদারল্যান্ডের কাছে সব দলই নাস্তা নাবুদ হয়েছে। আফ্রিকা বেঁচে গেছে ভাগ্য জোরে। কিন্তু ইংল্যান্ড রক্ষা পেলনা। অস্ট্রেলিয়া- ওয়েস্ট ইন্ডিজ দলের খেলায় ভাবাই হয়নি শেষ তিন ওভারে আবেগীরা ম্যাচ জিতে নেবে। আফ্রিকা- ইংল্যান্ড, আফ্রিকা- শ্রীলংকা, আফ্রিকা- নেদারল্যন্ড, আফ্রিকা- নিউজিল্যান্ড সব ম্যাচেই উত্তেজনায় ঠাসা ছিল। শুধু আমাদের নিজ দেশের খেলায় কোন আনন্দ পেলাম না।
এ পর্যন্ত পারফর্মেন্সের বিচারে ভারত কে ফেভারেট মনে হলেও আমার বাজির ঘোড়া সাউথ আফ্রিকা। তারা আন্ডার ডগ হিসেবে আসলেও তারা এবার আর চোকার না। হারা ম্যাচ জিতেই সেমিফাইনালে এসেছে। আর আমার কাছে মনে হয়েছে ওরাই এক মাত্র দল যাদের সব রকমের খেলোয়াড় আছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন