বিলবোর্ডে লেখা কবিতা ১১
তোমারও কিছু কথা শোনা হবে না কোনোদিন
'প্রবেশ নিষেধ' পাব ব্যক্তিগত নির্জনতায়
কতপাতা ঝরেছে, তোমার গোপন জঙ্গলে
দেখব না কোনোদিন, হাঁটব না কোনোদিন
নিশ্চয়ই তোমারও একটি কাঁথা অাছে--
যার প্রতিটা সেলাইয়ের ফোঁড়ে-ফোঁড়ে ছোটবড় শ্বাসপ্রশ্বাসের মতো
একেকটি অপ্রকাশিত কবিতা গেঁথে গেঁথে বহু রাত
সেই কাঁথা মুড়ি দিয়ে তুমি ঘুমিয়ে পড়
তোমারও একটি দেশ অাছে, ভ্রমণপিপাসা নিয়ে ঘুরে মরব
কিন্তু কেন যেন সেই দেশে যাব না কোনোদিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


