বিসমিল্লাহ খানের সানাই, মিটিং এ মাইলস্টোন
২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মিটিং এ মাইলস্টোন
নাম না-জানা কোনো ভোরের নদী। নদীর অাবার নাম কি? তীরে তীরে বাঁধা সারিসারি নৌকো। 'পুবদিকে শাদা করোটি রঙের অালো'। সানাই বাজছে। কার শ্বাস-প্রশ্বাস সুর হয়ে মিলিয়ে যাচ্ছে দিগন্তব্যাকুল চরাচরে?
সানাই শুনলেই তো বিহারের ডুমরাও রাজ্যের রাজ সঙ্গীতজ্ঞের কথা সামনে অাসে, সুরের ঝালোরে দীপ্যমান হয় 'ওস্তাদ বিসমিল্লাহ খান'। ওস্তাদ বিসমিল্লাহ খানের সঙ্গীত গুরু ছিলেন প্রয়াত আলী বকস্ বিলায়াতু। তিনি ছিলেন বারাণসীর বিশ্বনাথ মন্দিরের সানাই বাদক। ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব ছিলেন অত্যন্ত ধার্মিক একজন শিয়া মুসলমান। তবে তিনি জ্ঞানের দেবী স্বরস্বতীরও পুজা করতেন। এই বাদনশিল্পীর উপরে নির্মিত দেড়ঘণ্টার প্রামাণ্যচিত্র 'মিটিং এ মাইলস্টোন'। নির্মাতা, গৌতম ঘোষ। ফটোগ্রাফিও ঘোষের। অায়ান রশীদ খানের সঙ্গে যৌথভাবে স্ক্রিপ্ট করেছেন পদ্মাপাড়ের জিন গৌতম ঘোষ। 'মিটিং এ মাইলস্টোন' প্রামাণ্যচিত্রে ওস্তাদ বিসমিল্লাহ খানের মুখোমুখি বসে তাঁকে কথা বলতে উসকে গেছেন অায়ান রশীদ খান। অায়ানের কমেন্ট্রিও যুক্ত হযেছে ছবিতে। সর্বোপরি, 'মিটিং এ মাইলস্টোন'এ মেলে ভরপুর সানাই...সানাই...যতই শ্বাস-প্রশ্বাসের কথা বলি,বিসমিল্লাহ খানের সানাই যেন পাঁজর ভেঙে কোথায় নিয়ে যায়, যেখানে এ-সুর ছাড়া যাওয়া যায় না...অাহা
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন