ভূতে ধরেছে
একটি কবিতা পড়লাম, কাগজের ঠোঙায়
কবিতার শিরোনাম, 'ভূত তুই ফিরে অায়'
ভূত তুই ফিরে অায় খুব চেনা চেনা
তোকে ছাড়া অামার অার ভাল্লাগে না
ভূত তুই ফিরে অায় তোকে ভালোবাসি
তুই অামার সর্দি হ, অামি তোর কাঁশি
তোকে ছাড়া ঘাড়-মাথা একদম ফাঁকা
ও অামার ভূত তুই তুই... অাদর মাখা_
ও অামার ভূত তুই ভূত তুই ভূতো
ফিরে এসে খুলে দে না কোমরের সুতো
সবাই দেখুক, অামাকে পেয়েছে ফের ভূতে
শিশুর মতোই সবার সামনে দিচ্ছি মুতে...
সবাই দেখুক, অামাকে ধরেছে ফের ভূতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

