তোমায় ঝুড়ি ঝুড়ি বিরক্তি বিলিয়ে নিজের জন্যে একটি তৃপ্তির ফোয়ারা তৈরি করতে পারবো না। এখন অব্ধি যা কিছু নিরানন্দকর মুহূর্ত দিয়েছি তার দায় কেবলই আমার, একান্তই স্বেচ্ছাচার পাগলামো বৈ কিছু নয়।
তোমার চকিত নয়ন পড়ার যোগ্যতা নাই, এই অসমর্থতা শরীরে-মননে ধারণ করি। তারমধ্যেই যেটুকুন তোমা হতে নিয়েছি তা প্রাণের সঙ্গে সঙ্গোপন করে রাখবো।
নাতিদীর্ঘ সময়ে বিষাক্ত আবোলতাবোল বকেছি, শুনিয়েছি তোমার প্রত্যাশার বিপরীতে। একজন ভুল মানুষকে প্রশ্রয় দেবার ফলাফল রূপেই ভেবো।
অতঃপর যদি মার্জনা করবার জন্য এতটুকুন সুযোগ থাকে তবে তাই করো। অফুরান কৃতজ্ঞ থাকবো।
ভালো থেকো সবসময়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


