রমণীর দেহ- চাররঙা পোস্টারে
উত্তপ্ত হতো উঁকি দেয়া সময়।
কাগুজে শরীরে শরীর ঘষে নিষ্কাম
হওয়ার গল্পগুলো জড়ো করা, নস্টালজিয়া।
সুগঠিত বাহুকে শিথান বানানো ললনার
নিতম্বে, ঊর্ধ্বাংশে অক্টোপাস ডানা মেলা
যৌবন কেবলি বিষ মেশানো,
হা-ডু-ডু ক্লান্তি প্রকাশিত, রক্ত-মাংসে।।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


