আবার ফিরে যেতে চাই সেই স্লোগান মুখর
ফেব্রুয়ারিতে,,
ফিরে পেতে চাই লক্ষপ্রানের মিলন মেলা।
হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে বলতে চাই
"তুমি কে আমি কে? বাঙালী বাঙালী "
কি বৃদ্ধ, কি তরুন চোখেছিল তার দৃপ্ত
অংগীকার,খুনির রক্তে খেলবে হলি, পবিত্র
করবে বাংলার জমিন।
কিন্তু হায়,এতো আমি চাইনি?
আমিতো করিনি কোন প্রতিষ্ঠান বন্ধের
দাবি,,
আমি তো আমার আবেগ
তুলে দেইনি কোনো অজ্ঞের হাতে,
তবে কেন আমার প্রানের আন্দোলন
ছিনিয়ে নিল?
একের পর এক ভুলে সৃষ্টি করলো বিভাজন??
জানি উত্তর পাবোনা,
তবুও স্বপ্ন দেখি, একদিন কোন ,জাতির
কোন এক ক্রান্তিলগ্নে লক্ষ প্রান আবার
গড়ে তুলবে প্রতিরোধ।
ভেঙে দিবে দেশদ্রোহীর সব চক্রান্ত,
রক্তঘামা জাতি সেদিন করবে বিজয় উল্লাস,
জানি জয় আমাদের হবেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

