somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি ভেজা আনন্দ

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার রাস্তায় ওয়াসার ম্যানহোল গুলির প্রধানত দুইটি কাজ,
১)ম্যান কে হোলে ঢুকানো ,আই মিন ডুবন্ত রাস্তায় মানুষ কে গর্তে ফেলা
২)কিছু মানুষ কে গভীর রাতে ম্যানহোলের ঢাকনার ছিদ্র পথ দিয়ে অব্যর্থভাবে প্রাকৃতিক ডাক সারানোর সুযোগ দেওয়া।।

তবে মাঝে মাঝে মনে হয় এই ম্যানহোল গুলোই এই যান্ত্রিক ঢাকার কিছু মধ্যবিত্তের আনন্দের উপলক্ষ হয়ে উঠে।

এইতো, ,ঈদের পর সম্পুর্ন রুপে নতুন করে বসানো জিগাতলা নতুন রাস্তার ম্যানহোল গুলি আজই প্রথম বৃষ্টির দেখা পেল।।
৫ মিনিট বৃষ্টির পানি হজম করতে না করতেই দেখি উলটা বমি করা শুরু করছে।।মানে, ম্যানহোল থেকে পানি উলটা রাস্তায় উঠে আসছে।।।লিলিপুট টাইপের মানুষের জন্যতো রীতিমত ভয়ানক অবস্থা  ।
তবে বাঙালী যে রসিক জাতি আবার প্রমাণ পেলাম,আসলে সকল ধরনের বিব্রতকর মূহুর্তকেই উপভোগ্য করে তোলার ক্ষমতা আমাদের আছে।
যেখানে আমরা পায়ে পানি না লাগিয়ে হাওয়ায় হেটে যাওয়ার চেষ্টা করছিলাম সেখানে কয়েকটা ছোট বাচ্চাকে দেখিপানির মধ্যে লাফালাফি করছে।নর্দমার ময়লা যুক্ত পানি যেন তাদের কাছে ওয়াটার কিংডোম।

হঠাৎ একজন চিৎকার দিয়ে উঠলো""ওই আমার হাফপ্যান্ট লইয়া গেছে কোন্ডারে???""
ঘটনার তাৎক্ষণিকতায় চারদিকে কেমন যেন নীরবতা পড়ে গেলো।
কিন্তু ক্ষণিকেই সে বুঝলো এটা তার সঙ্গীদের কাজ নয়,খেলার ফাঁকে হতচ্ছারা পানি যে কখন তার প্যান্ট ভাসিয়ে নিল তা বোঝার ক্ষমতা হয়তো তার ছিলনা। 
ভাবলাম,পিচ্চি দিক বিদিক শূণ্য হয়ে দৌঁড় লাগাবে,ওমা সে দেখি দিগম্বর অবস্থায় আরো কয়েক রকমের অঙ্গভঙ্গি নিয়ে নতুম উদ্যমে নৃত্য শুরু করলো।।

জীবনের ছোট খাট আনন্দগুলো আছে বলেই জীবন এত সুন্দর,আর সুন্দর মূহুর্ত গুলো উপভোগের ক্ষমতাই যেন সব চেয়ে বড় রহস্য।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×