আমি ভালো নেই । শ্রাবণের মেঘ জড়ো হয়ে আমার হৃদয়ে যে উচু পাহাড় গড়ছে তা বিষ্ফোরিত প্রায় ।
তোমার অপেক্ষায় যে শ্বাস-প্রশ্বাস আমায় প্রতিটি মুহুর্ত জাগিয়ে রাখে কোনো রকম বিনিময়হীনতায়, সেও ভাল নেই । সেও আজ বিনিময় চায় আমার থেকে । বিনিময়ে চায় আমার অশ্রু, আমার কান্না । চোখ থেকে জল গড়িয়ে যায় কিন্তু কষ্ট গড়ায় না ।
যদি এমন হত আমার সব কষ্ট, সব দুঃখ চোখের হাজার গ্যালন জলের বিনিময়ে হারিয়ে যেত, তাহলে হাজার গ্যালন জল চোখ গড়িয়ে বেরিয়ে আসার আগমুহুর্তেই জল ছড়িয়েই দিতাম ।
জলের বসতি গড়ে জলেই জাল ফেলে তুলে দিতাম, তুলে নিতাম সব কষ্ট, সব সুখ ।
আমি ভালো নেই ।
যে নিউরন আমার অনুভূতি সঞ্চারণের জন্য নাচছে-কাঁপছে অনবরত সেও তার কর্মপরিধি কমিয়ে দিয়েছে আমার মত । আমার সব ক্রন্দন, সব অশ্রু বহন করবে নাসে ।
করবে কেন ?
আমি কে?
আমার জন্য আমার চোঁখ এত অশ্রু ঝরাচ্ছে ?
কে আমি ?
আমার জন্য শুভ-অশুভ, আষাঢ়ে- জ্যৈষ্ঠী গল্প কেন শুনবে কান ?
আমি ভাল নেই । চোখ থেকে জল গড়িয়ে যায় কিন্তু কষ্ট গড়ায় না ।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


