উপায় দেখি না, কি করে ফিরে যাই! হ্যাঁ, আমি আমার গ্রামের বাড়ির কথা বলছি। আমি ফিরে যেতে চাই। ঢাকায় তো ঢাকা পড়েই যাচ্ছি। দিনের পর দিন যানজটে ঘন্টার পর ঘন্টা নষ্ট করছি, প্রায় প্রতিটা খাবারের সাথে ভেজাল পেটে চালান দিচ্ছি, নানান রোগ শোকে তো প্রায় হারতেই বসছি। সুস্থ্য চিন্তাই তো আর মাথায় ধরতে পারছি না!
এদিকে গত সাত/আট বছরে আয়ের তুলনায় ব্যয় বেশি করেই চলছি! দিনের পর দিন পকেটও ফাঁকা হয়ে পড়ছে! অথচ কত সুন্দর আমাদের গ্রামের বাড়ী। যেখানে থাকলে, আমাকে ভুলেও ভুল চিন্তা করতে হত না। একটু চেষ্টা করেই নিজের হাতে ফলাতে পারতাম নিজের দৈনিক খাবারের প্রয়োজনীয় অংশ, পুকুরে মাছ চাষ করে ফরমালিন মুক্ত মাছ খেতে পারতাম। কয়েকটা গরু লালন পালন করলে পেয়ে যেতাম খাঁটি দুধ। মোরগ মুরগী পালার কতই না ভাল জায়গা আছে সেখানে! গ্রামের মেঠো পথে সাইকেল চালাতে কতই না আনন্দ! ফসলের মাঠের সবুজ মন হরণ করে তুলত। আম গাছের কচি পাতা হয়ত ডেকে বলত, আয় আমাকে দেখে যা!
দিন শেষে রাতে বিশাল রুমে গা এলিয়ে বই পড়তে পড়তে ঘুমাতে পারতাম। কোন জেস্ন্যা রাতে বাঁশ ঝাড়ের কাছে যেয়ে গল্প শুনতাম হয়ত! না, কিছুই হচ্ছে না। কিসের আশায় পড়ে আছি এই শহরে, অবশ্য সেটাও এখন আর মনে করতে পারি না!
ছবি ১
ছবি ২
ছবি ৩
ছবি ৪
এই রাতে আজ ভাবছি, ফিরে যাবার পথ বের করতেই হবে! মুক্ত নিঃশ্বাস নেবার চেষ্টা চালাতেই হবে এবার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


