আমাদের মধ্যবিত্তের জীবনে ভালবাসা আর তেমন কি? অফিস থেকে বাসায় ফিরতে কিছু না কিছু নিয়ে বাসায় প্রবেশ করতেই হয়। তাতে খাবার দাবার থাকলে মা, বোন, ভাই, স্ত্রী, ছেলে মেয়ে সবাই খুশি হয়। নিত্য প্রয়োজনীয় জিনিষ নিয়ে তো আমরা বাসায় যাই, অফিস ছুটির আগে, বাসা থেকে ফোন আসে এবং সাথে থাকে লিষ্ট, এটা নেই ওটা নেই! পকেটে টাকা আছে কি না তা দেখার কেহ নেই! এই তো! তবুও!
যাই হোক, কয়েকদিন আগে এমনি অফিস ফিরতি পথে কিছু দেশী পিঠা কিনে ফিরেছিলাম। স্ত্রী, পুত্র সেই পিঠা দেখে অনেক খুশি হয়েছিল। আপনাদের না দেখিয়ে পারলাম না! তবে কয়েকটা পিঠার নাম এখন আর মনে করতে পারছি না। আমাদের প্রিয় পিঠা গুলো আমাদের পরিবার থেকে হারিয়ে গেল! পিঠা তৈরির কাজ গুলো এখন আর কেহ করতে চায় না! আহ।
ছবি ১
ছবি ২
ছবি ৩
ছবি ৪
ছবি ৫
ছবি ৬
ছবি ৭
ছবি ৮
ছবি ৯
সময় সুযোগমত নাম গুলো তুলে দিব। তবে আবার আমাকে পিঠা দোকানে যেতে হবে!
সবাইকে শুভেচ্ছা। ভাল খাবার জুটুক আমাদের সবার পেটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


