এক এক সময়ে এক এক চাল, এক এক ফ্যাশন। উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও গরীবের বিয়ে শাদীর এখন সেই অবস্থা! মোটামুটি সকল শ্রেনীর বিবাহ একই, ঝাক ঝমকেই শুধু চেনা যায়, কার বিয়ে?
* ধনীদের বিবাহে ঝাক ঝমক বেশি, লাইটিং চলে কমের পক্ষে সাত দিন, বেশি দিন ধরে আনন্দ চলে, বিবাহে প্রফেশন্যাল ক্যামেরা ম্যান ওয়েডিং ফটোগ্রাফি করে থাকেন, মধ্যবিত্তদের বিবাহের আনন্দ তিন দিন, ছবি তো বন্ধু বান্ধব গন নিজদের ক্যামেরায়। গরীবের বিবাহ একদিন তবে ছবি উঠে অনেক, মোবাইলে!
* ধনীদের বিবাহের ছবি এডিটিং করে ফেবুতে পাত্র পাত্রীকে ট্যাগ দিয়ে প্রকাশ তথা নিজের মেধা প্রকাশ করেন ওয়েডিং ফটোগ্রাফার। মধ্যবিত্ত পাত্রপাত্রী নিজের বিয়ের ছবি বন্ধু বান্ধব থেকে সংগ্রহ করে নিজেরাই প্রকাশ করে ফেবুতে। রাতে স্বামী স্ত্রী শুয়ে শুয়ে মোবাইলেই ফেবুর কমেন্ট পড়ে আর হাসে, সাথে থাকে মৃদুমন্দ আলিঙ্গন! অন্যদিকে গরীবের বিবাহের ছবি এক মোবাইল থেকে অন্য মোবাইলে যায় ব্লুট্রুথ দিয়ে! আজকাল অবশ্য গরীবের বিবাহের ছবি মোমোরী কার্ড দিয়েও গ্রামে যাচ্ছে!
* বিবাহের বাকী থাকে খাবার দাবার! ধনীদের খাবার দাবার আর মধ্যবিত্তদের খাবার দাবার মোটামুটি একই। সেই পোলাউ বা কাচ্ছি, রোষ্ট, রেজালা, সব্জি, বোরহানী এবং জর্দা ইত্যাদি! তবে ধনীরা উল্লেখিত খাবার রান্না জয়তুনের তেল ব্যবহার করে থাকেন আর মধ্যবিত্তরা সয়াবিন তেল দিয়েই চালিয়ে দেন! গরীবরা আজকাল বিবাহে আয়োজন করে থাকে গরুর তেহারী, সাথে সালাত হিসাবে থাকে কিউব কাট পেঁয়াজ! নট ব্যাড!
যাই হোক, চলুন একটা মধ্যবিত্ত বিবাহের খাবার দেখে ফেলি! কি আছে কোপালে!
বোরহানী
চাটনী!
সালাত
কাবাব
চিকেন গ্রীল কোয়াটার
কাচ্ছি বিরিয়ানী
শাহী জর্দা
যাই হোক, আপনাদের পোলাউ, রোষ্ট, রেজালা, জর্দা দেখাতে চেয়েছিলাম কিন্তু হাতের কাছে সামান্য উচ্চমধ্যবিত্ত বিবাহ খাবারের ছবি পেয়ে তাই পোষ্ট করে দিলাম!
আরো বিবাহের খাবার দাবারের ছবি দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন।
যারা এখনো বিবাহ করেন নাই, করে ফেলুন! কারন দিল্লীর লাডু খেলেও পাস্তাবেন, না খেলেও পাস্তাবেন! কাজে কাজেই খেয়েই পাস্তান! দুই দিনের দুনিয়া!
সবাইকে শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


