somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সুচিন্তার সুশাসক!

১২ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সমাজ, জাতি, রাষ্ট্র শুধু একক কোন ব্যাক্তির প্রচেষ্টার ফলাফল নয়। সমাজ, জাতি, রাষ্ট্র গড়ে উঠে হাজারো মানুষের ছোট ছোট অবদানে, ছোট ছোট ত্যাগে, ছোট ছোট ভালবাসায়, রাষ্ট্র বা দেশকে যদি আমরা ফুলের বাগানের সাথে তুলনা করি, সেখানে বড় যে গাছটা দেখেন সেটাই সব কিছু নয়, সেই বাগানের দূর্বাঘাসেরও একটা সৌন্দর্য্য আছে, তাকেও সম বা ইকুয়েল মর্যদা দেয়ার আছে, বড় গাছে না ছড়ে সেই দূর্বাঘাসে যে লোকটা শুয়ে আকাশের সৌন্দর্য্য দেখে, তা কি কখনো খেয়াল করেছেন, দুর্বাঘাসের জায়গাতে যদি কাদামাটি থাকত তবে কি কোন কবি সেখানে শুয়ে মাথার নীচে হাত দিয়ে আকাশের দিকে তাকাত, নিশ্চয় না! ফলে বাগানের ছোট চারাটাও ফেলনা নয়! ঠিক সমাজ, জাতি, রাষ্ট্রের কথাও আমাদের এভাবে বিবেচনা করা দরকার। যে মানুষটা এই সমাজ, জাতি, রাষ্ট্রে জন্মেছেন তিনি পাহাড়, জঙ্গল, গ্রাম, শহর যেখানেই থাকুন না কেন, সেও এই বাগানের ফুল এবং ঔলিক সৌন্দর্য্য! অনেকের হয়ত স্বাভাবিক দেখা চোখে কোন অবদান থাকে না, আদতে হয়ত তার কোন পুরুষ/নারী এই সমাজ জাতি রাষ্ট্র গঠনে অবদান রাখেই বা রাখবে, ফলে তারও সুষ্টু পরিচর্যা দরকার!

বেশী লেখা তো আবার আপনারা পড়েন না, আসেন সামান্য উদাহরণ দেই। কবি জসিম উদ্দিনকে ভাল জানেন এখন আর তেমন লোক কই, তাকে কেন পল্লীকবি বলা হত তা আর কে মনে রেখেছে! উনাকে নিয়ে কোন গবেষণা বা দৃঢ় উচ্চারণ কই। পল্লীকবি জসিমউদ্দিন কি কি লিখেছেন সে খবর কে আর রাখে? অথচ বিশ্বাস করুন, এই পল্লীকবি হাজারো কাজে স্থানে আমাদের মনে দাগ দিয়ে গেছেন। আরো ধরি মাত্র একটি গানের কথাই, তিনি লিখেছেন 'প্রাণ সখি রে, ওই শোন কদম্ব তলে বংশী বাঁজায় কে? বংশী বাঁজায় কে রে সখি বংশী বাঁজায় কে, আমার মাথার বেনী বদল দিবো তারে এনে দে, প্রাণ সখি রে...... ।" আহ কি কথা, কি সুর। আমাকে যদি কোন স্টেজে দাঁড়িয়ে শুধু এই গানের ব্যাখ্যা দিতে বলেন, আমি ঘন্টার পর ঘন্টা সেই দৃশ্য গুলোর ব্যাখ্যা দিতে পারবো, আহ, কি সুমধুর দৃশ্য তিনি কয়েক লাইনেই আমাদের বলে গেছেন। অথচ এই লোকের কথাই আমরা ভুলে গেছি, এমন আরো কত নাম না জানা ফুলের খবর আমরা রাখি নাই, রাখতে চাই নাই। অথচ এই ফুল গুলোর সুঘ্রানেই আমাদের সমাজ, জাতি, রাষ্ট্র গড়ে উঠেছে। কবি রবীন্দ্রনাথ, কবি নজরুলকেও যেখানে মনে রাখতে চাই না, সেখানে এরা আর কি! যাদের আরো ছোট অবদান, তাদেরতো খাতায় নামই নেই! খুব দুঃখের বিষয় বটে!

কথা গুলো মনের দুঃখেই বললাম, কথা হচ্ছে কে বা কার চেষ্টায় এই ছোট ছোট ত্যাগ গুলো আমাদের সামনে আসতে পারে, হ্যাঁ, এর জন্য চাই একজন সুবিবেচনার সুশাসক। আসলে একজন সুশাসকের ঐকান্তিক চেষ্টা হওয়া উচিত, বাগানের ছোট বড় সব গাছ ফুলের সব অব্দান স্বীকার করা এবং এই ছোট ছোট ত্যাগী মানুষ গুলোর কথা প্রকাশ্যে সমাজ, জাতির সামনে পেশ করা। সমাজের বড়রা যখন সমাজ গঠনে ছোটদের ভুমিকা বড় করে প্রকাশ করে তখন সমাজের বেশীর ভাগ মানুষ খুশি হয় এবং সমাজ এগিয়ে যায়, সমাজ সভ্য হয়, মানুষে মানুষে ভ্রাতৃত বেড়ে উঠে এবং এদিন সেই সমাজ মজবুত ও শক্ত হয়।

স্বাধীনতার এত বছর পরেও আমাদের সেই একজন সুচিন্তার সুবিবেচনার সুশাসক আসে নাই, যিনি প্রকাশ্যে বলবেন, ঐ যে পালতোলা নৌকায় জেলেরা মাছ ধরছে, তারাই আমাদের প্রাণ কিংবা ফসলের মাঠে সোনালী ধান হাতে মানুষটাই আমাদের জান!

আমি এখনো তেমনি একজন সুশাসকের অপেক্ষা করি, নিশ্চয় কেহ একজন এসে এই কথা বলবেই!

(ছবি গুলো নেট থেকে নেয়া, গানের লিঙ্ক কমেন্ট দেখুন)





সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৩
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালকেউটে

লিখেছেন রাজীব নুর, ২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৯



তুমি ও অতিথি পাখি কী সুন্দর মিলেমিশে একাকার!
আম ও দুধের অপূর্ব সংমিশ্র!
অতিথি পাখির কিছু কিছু বিসর্জন থাকলেও-
তুমি যা কিছু অর্জন করেছো তাতে নেই একরত্তি বিসর্জন!

অর্বাচীনের মতো ভেবেছিলাম... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে... ...বাকিটুকু পড়ুন

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

×