ছবি ব্লগঃ স্মার্টফোনের আনস্মার্ট ছবি। [সবার জন্য উন্মুক্ত]
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সবগুলো ছবি মোবাইল ক্যামেরায় তোলা। ডিএসএলআর দিয়ে তোলা মনে করে কেউ প্রতারিত হলে লেখক কিংবা ফটোগ্রাফার দায়ী থাকবে না।খুবই সাদামাটা মোবাইল দিয়ে তোলা হয়েছে ছবিগুলো। তারমধ্যে একটা ওয়ালটন প্রিমো এইচ এম। এই মোবাইলটা ভেঙ্গে যাওয়ার পর বাকি ছবিগুলা সিম্ফোনি এক্সপ্লোরার জেড ফাইভ কর্তৃক তোলা হয়েছে। কিছু ছবি খুবই কাছ থেকে তোলা হয়েছে বিধায় অনেক ভালো ফোকাস পাওয়া গেছে।
বর্ষার কৃষ্ণচূড়া পাতায় জমে থাকা এক ফোঁটা জল
সেই পাতাগুলোরই ছবি এটা। 
ফড়িং। খুব কাছ থেকে তোলা। ছবিটা তোলার সময় আমার হাত কাঁপলেও ফড়িংটা এক বিন্দুও নড়েনি 
লাউয়ের লতায় ঝুলছে এক টুকরো মুক্তা। বর্ষায় তোলা ছবি। 
ছবিটি কিসের সেটা মনে করতে পারছি না। তবে অনেক আগে তুলেছিলাম। 
কুমড়া ফুলের পাপড়ি। ইচ্ছে করেই অর্ধেকটা তোলা হয়েছে। বাকি আধা ছিলো পোকা খাওয়া। 
কচি পাতার রোদেলা হাসি। কি গাছের পাতা জানি না। তবে গ্রামে রাস্তার পাশে খুব পাওয়া যায়। 
ঘাসফুল। প্রিয়তমার নাকফুল। 
সাদাকালো দুপুর। নিজ বাড়ির উঠোন থেকে।
যখন সন্ধ্যে নামে, দিঘীর জলে, আঁধার থামে।
শরৎের আকাশে সাদা মেঘ।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন