
রঙ্গ রস ০১
'ব্যাদ্দপ'
প্রেমিকাঃ তুমি বেয়াদব হয়ে গেছো। আমার কোন কথাই শুন না। এখন থেকে যেভাবে বলবো সেভাবে চলবা। ডানে বললে ডানে, বামে বললে বামে।
প্রেমিকঃ এহ!! আমি কি রিক্সাওয়ালা?!!!
রঙ্গ রস ০২
'দুদ চা'
গ্যাদার বাপঃ কই গো গিন্নি, বেশি কইরা দুদ দিয়া এককাপ চা দেও!
গ্যাদার মাঃ দুদ নাই!
গ্যাদার বাপঃ কি মুছিবত! কৌটার দুদ দিয়াই দেও তাইলে!
বিঃদ্রঃ গ্যাদার বয়স আট মাস।
রঙ্গ রস ০৩
'ফটোকপি'
(স্থানঃ এক্সরে রুম, একটি মানসিক হাসপাতাল)
- ফটোকপি কই করায়?
- কিহ?
- ফটোকপি!
- এইখানে না। বাইরে।
- কিন্তু ডাক্তার যে কইলো এইখানেই?
- কি ফটোকপি করাবেন?
- হাড্ডি।
রঙ্গ রস ০৪
'সাক্ষাতকার'
- আপনার প্রিয় অভিনেত্রী কে?
- আমার এক্স গার্লফ্রেন্ড!
রঙ্গ রস ০৫
'ম্যানেজার'
- বাবা, তুমি কি করো?
- জ্বি, আমি ম্যানেজার পোস্টে আছি।
- মাশাল্লা, কোথায়? কোন কোম্পানিতে?
- জ্বি, আমার মেসে!
রঙ্গ রস ০৬
'নিষ্ঠুর কারবার'
এক ছোটভাইয়ের অভিজ্ঞতা। সে আমার কাছে এসে ঘটনার নিম্নরূপ বর্ণনা দিয়ে কেঁদেকেটে চোখ মুখ ফুটবলের মত ফুলিয়ে ফেলেছে। বড়ই কদাকার পরিস্থিতি। তো ঘটনা হচ্ছে.....
একজন ফেসবুকে একটা গ্রুপ ছবি দিছে। সবাই বেশ হাসিখুশি ভঙ্গিতে গালে গাল লাগিয়ে জড়োসড়ো হয়ে ছবিটা তুলেছে। দেখলেই মন ভালো হয়ে যায় এরকম একটা ছবি।
সে খুশিখুশি মনে সেই ছবিতে একটা কমেন্ট করেছিলো। সেই কমেন্টের পর ওই প্রোফাইলের মালকিন তাকে নির্দয়ভাবে ব্লক মারছে।
ওদের গালে গাল লাগানো ছবি দেখে সে নিষ্পাপ মনে কমেন্টে শুধু লিখেছিলো, 'সোন্দর গালাগালি'।
ব্যাস! হি ইজ ব্লক নাউ!
(চলবে)
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



