মুখে স্মিত হাসি নিয়ে তুমি এসে দাড়ালে
কিছুটা লজ্জা আর কিছুটা কামনা মিশ্রিত হাসি
পরনে তোমার নীল শাড়ি, কপালে নীল টিপ
চোখে দেখি কাজল ও দিয়েছ, খোপায় ফুল
এ যেন আকাশ থেকে নেমে আসা নীল পরী
তোমাকে কিছু বলতে গিয়েও বলতে পারলাম না
টেনে নিলাম আমার খোলা বুকে
আমার রক্তে যেন আগুন ধরিয়ে দিয়েছ
বুকে দিয়েছ অসীম তৃষ্ণা
তোমার অধর রস যেন সেই তৃষ্ণার জল
তোমার মেঘের মত গভীর কালো চুল
আমি নাক ডুবিয়ে নেই নিশ্বাস
যেন পৃথিবরি সমস্ত বৃক্ষ
অক্সিজেন ঢালছে ওখানেই
ভালবাসার আদরে আমি ঢেকে দেই তোমাকে
আমার শরীরকে চাদর বানিয়ে
বিছিয়ে দিলাম তোমার উপরে
আমি যেন আর আমি নেই
তুমি নেই তুমিতে
দুজনে মিশে আছি
হয়ে গেছি একাকার.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



