হয়তো আমি হেরে যাবো, হয়তো আর কোন পোস্ট আমাকে প্রকাশ করতে দেয়া হবে না। হয়তো নিষিদ্ধ হবো কোন দিন তোমাদের এই আঙিনায়। হয়তো কাটা তারের বেড়ায় গুলিবিদ্ধ ফেলানির ঝুলে থাকা লাশের মতো আমার পোস্টগুলো আটকে যাবে সীমান্তের চোরাবালিতে। কিন্তু তাই বলেকি হাল ছেড়ে দিবো? না। তাই বলে কি ব্লগের মালিক বা আরো যারা সেচ্ছাচারী ক্ষমতাবান মডারেটর রয়েছেন তাদেরকে শত্রু ভাববো? ন। এটা হচ্ছে একটা মনস্তাত্বিক লড়াই। এই লড়াই হেরে যেতে পারি আবার জিততেও পারি। এ লড়াইটা এক মিনিটেরও হতে পারে আবার যুগ যুগ ধরেও হতে পারে।
স্বচ্ছ মডারেশন, নিরপেক্ষ মডারেশন। দলীয় লেজুরবৃত্তি, মানবাধিকার, ধর্মীয় স্বাধিনতা, ধর্মের কটুক্তিকারীদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা এইসব বিষয়ে আমার অবস্থান সব সময় যেমন ছিলো ভবিষ্যতেও তেমনই থাকবে।
যতবারই এই ব্লগটির ব্যাপারে আঘাত হানার চেস্টা করা হয়েছে স্বার্থান্বেষী মহল থেকে ততবার যেমন রুখে দাঁড়িয়েছি ভবিষ্যতেও রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কিন্তু আমার আদর্শ, চিন্তা ও চেতনা। বাংলাদেশ, বাংলাদেশ নিয়ে আপোষহীন মনোভাব, মানবাধিকার রক্ষা, বাকস্বাধীনতা, আইনের শাসন, নারীর সম্মান রক্ষা, ধর্মীয় মুল্যবোধ ও স্বাধীনতা রক্ষা থেকে একচুলও নড়বো না।
আজ আবারো ডিলিট দেওয়া হলো আমার পোস্ট টিকে। আমি মোটেও ক্ষোব্ধ নই। আমি মোটেও বিস্মিত নই। আমি মোটেও রেগে যাইনি। আমি শুধু সত্যটা প্রকাশ করতে চেয়েছিলাম। একদল মানুষ যারা অন্যের বাকস্বাধীনতায় বিশ্বাস করেনা কিন্তু সারাদিন বাকস্বাধীনতার বুলি আওড়ায় তারা তাদের ক্ষমতাবলে আমার পোস্ট টি দ্বিতীয়বারের মতো ডিলিট দিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই সব শ্রদ্ধেয় ক্ষমতাবান মডারেটরদের আমি চিনি।
তাই কোন অভিযোগ নেই আপনাদের প্রতি। কোন বিদ্বেষ নেই আপনাদের প্রতি। একদিন নিশ্চয় আমি, আপনি, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ আর হাতে হাত রেখে ঐ টেকনাফ থেকে তেতুলিয়ার পথে পথে শীশাঢালা প্রাচীরের মতো মজবুত ভ্রাতৃত্বের গাঁথুনিতে গড়ে তুলবো দেশ একসাথে। নিশ্চয় সেদিন আমরা গর্জে উঠবো, গগনবিদারী নিনাদে নিনাদে জাগিয়ে তুলবো স্বদেশ। শ্লোগান হবে বাংলাদেশ - জিন্দাবাদ।
এখানে আবারো সেই পোস্টটির লিংক সংযোজন করা হলো
ছোট গল্প: বাচ্চা-রাজাকারের বড় হওয়ার স্বপ্ন: ফিচারিং একটি সাধারন চ্যাতনা পরিবারের সন্তান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

