উত্তাল ঘর বাতাসের বিষণ্ণ ভিড়
ঠেলে-
বেহালার করুন সুর ভেসে ভেসে-
মিশে যায় মহানগরের প্রচণ্ড
নিঃশ্বাসে-
যে নিঃশ্বাসেরা আমায় খালি শেষ
করে ফেলে,
কি বিষণ্ণ এই মহানগর-
মুখোশ আর মুখোশ।
রাস্তার দেওয়াল বাতির
ঝকমকে ক্রোমোজোমে-
লাল নীল গলির ঘোলাটে লাম্পপোস্ট
ঘিরে থাকা আলো লোভী পোকার অনবরত
প্রবাহে-
আমি ক্রমশ হারিয়ে যাচ্ছি,
আমি এখন কি করবো?
আমি এখন কি করবো?
নিস্তরঙ্গ আত্মার প্রচণ্ড
মৃত্যুতে তোমরা কেউ প্রার্থনা করো না,
করো না প্রচণ্ড সৃষ্টির ভাঙ্গার প্রচণ্ড
অনুতাপ-
জীবনের দাস বহু আগেই বনে গেছি-
মাথা চাড়া দেওয়ার আগেই মাথা নত
হয়ে গেছে-
সব শেষ হয়ে সব শেষ হয়ে গেছে-
আমি এখন কি করবো?
গদ্য-কবিতা-শিল্প-সাহিত্য-
মহানগরের কষ্টি পাথরে সব পাথর
হয়ে যাচ্ছে-
নিজ দ্যুতি বিচ্ছুরণের প্রানপন
সংগ্রামে আমি ক্রমশ ক্ষয়ে যাচ্ছি-
আর ভালো লাগছে না-
আমি এখন কি করবো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

