কি জানো রমনী কি জানো?
-প্রেম করতে জানো?
-গরম চায়ে ঠোট পুড়িয়ে,
-লিপস্টিকে গাড় হয়ে,
-চুমু খেতে জানো?
-কি জানো রমনী কি জানো?
-প্রথম সাড়ীতে লাজুক ভংগিতে,
-লাল টিপ কি হলো কপালের মাঝখানে?
-নাকি একপেশে সরে যাওয়ার অলক্ষীর সংশয়ে,
-দ্বিধাগ্রস্থতায় ভুগতে জানো?
-কি জানো রমনী কি জানো?
-জানো কি রমনী রিকশায় উড়তে?
-রৌদ্দজ্জ্বল বিকেলে খিল খিল হাসতে?
-প্রেমিকের গায়ে লুটিয়ে পড়তে?
-কি জানো রমনী কি জানো?
-কত সস্তায় কাঁদতে জানো?
-কত বর্ষার অভিমানী জলে চোখের কাজল ভেজাতে জানো?
-কত দীর্ঘশ্বাস জমিয়ে জমিয়ে সুখের অসুখে ভুগতে জানো,
-কত শত রাত কবিতা পড়ে নির্ঘুম রজনী জাগতে পারো?
-কি জানো রমনী কি জানো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


