somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রকেট সার্ভিস!

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

; আমি খুব বেশি জায়গায় ঘুরে বেড়াতে পারিনি। তবে এর মাঝে আমার দাদুবাড়িতে যাওয়ার অভিজ্ঞতা সব থেকে চমৎকার। আমাদের দেশে 'রকেট সার্ভিস' নামে এক ধরনের 'ষ্টীমার সার্ভিস' আছে, যা মূলতঃ ঢাকা থেকে মোড়লগঞ্জ পর্যন্ত চলাচল করে। লঞ্চ আর এই 'ষ্টীমার সার্ভিস' এর মাঝে মূল তফাত হল এটা প্যাডেল বোট টাইপের। এর পাখা দুটো দুই পাশে। এর কেবিন গুলো বেশ সুন্দর। অভিজাত ভাব এবং জমিদারী ঢঙ্গের। প্রথমশ্রেণীর কেবিনগুলোর মাঝে বিরাট এক ডাইনিং টেবিল আছে, যেখানে অনেক মানুষজন মিলে খাওয়া দাওয়ার মজাই আলাদা। প্রথম শ্রেণীর কেবিনগুলো দো'তলায় এবং একদম সম্মুখভাগে। শীতকালে রাতের বেলায় কুয়াশার মাঝে এখানে বসে থাকতে যে কিরকম ভাল লাগে! তা বলে বোঝানোর নয়! আমি একজনকে ফোনে সেই বসে থাকার/ভাল লাগার গল্প বলেছিলাম। একজনের ভাল লাগা যে খুব সহজেই আরেকজনের ভাল লাগাকে স্পর্শ করতে পারে তা সেদিন বুঝেছিলাম। ফোনে কান্নার শব্দ ভেসে আসছিল! মানুষ আসলে অজাগায় এবং অকারণ আবেগপ্রবণ।

যাইহোক আমি যেহেতু ভোজনরসিক মানুষ তাই অবশ্যই খাওয়া-দাওয়ার কথা বলতে চাই। কেবিনগুলোতে যে খাওয়া পরিবেশন করা হয় তা অতি চমৎকার। অবশ্য পানিতে ভ্রমণকালীন পেটে ক্ষুধা'র উদ্রেক ও বেশি হয়! তাদের রান্না করা মুরগির মাংস, সবজি আর ভাত যেন অমৃত! বিকেলের নাস্তা হিসেবে ফিশ কাটলেট আর চা এর কোন তুলনা নেই। সকাল বেলা পাউরুটি আর চিকেন ফ্রাই খেতেও অতুলনীয় লাগে। তবে 'ঝালকাঠি' তে স্টিমার পৌঁছালে নৌকাতে করে কিছু মানুষ ডাব বিক্রি করে। আহা! পানিতে বসে ডাবের পানি'র তুলনা! হয় না, হবেও না।

একটা সময় এটা ছিল আমার স্বপ্নের 'ভ্রমণ।' সময়ের সাথে মানুষ বদলায়, স্বপ্ন বড় হয়। আল্লাহ তৌফিক দিলে এখন 'হজ্জে' আর 'লাদাকে' যাইতে চাই। আপনারা দোয়া রাখবেন।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×