দেখো, জোছনা আসে ধীরে।
রাতের নদীর বুকে চাঁদের উজ্জ্বল মুখ লেগে থাকে, লেপ্টে থাকে মেঠো পথের মতো।
আমার শুন্যতা বঝার মত কেউ নেই বুঝি আর, সমব্যাথা জানাবার
ও ভালবাসা কিছুতে যাবে না বোঝানো সে যন্ত্রণার কণা কিঞ্চিত মাত্র।
ভেবেছি বারংবার যদি সীমাহীন বন্ধুরও হয় তবু
জোছনা এসে ঠিক্টহাক বুঝে নেবে আলোহীন পৃথিবীর সবগুলি পথ,
পথের সাথী ও সারথী।
আজ এই আলোমাখা জোছনা যদিবা স্রোতে, ঢেউয়ে শতধা হয় বারবার তবু সে জানে আলো তার চলমান স্রোতে নিবিড় চুমুর মত মিশে রয়।
এ আঁধার মাখা পৃথিবী আলোতে উজ্জ্বল হয়।
তুমি থাকো, হৃদয়ের কাছে, চোখের ও চুমুর গ্রাহ্যসীমায়।
থাকো কুয়াশা মাখা ভোরে, থাকো এই হৃদয়ের কাছাকাছি, ভাষা বিনিময়ের পরিসীমায়।
থাকো অনিবার্য স্পন্দনে আমাকে রাখো।
ভালবাসি ভালবাসি বলতে চাই,
হৃদয়ের এ ব্যাকুলতা তোমায় বোঝাতে যাই।
স্বপ্নে ঘুমে জাগরিত দৃষ্টিতে তোমাকে জড়াতে চাই।
নিশ্বাসের উষ্ণতায় জড়তা পোড়াতে চাই।
ঊষা অস্তে ও মুখখানি আঙুলে ছোঁয়াতে চাই।
কালবৈশাখীর মুখে কার্পাস করে বৈষম্যগুলি অড়াতে চাই।
সম্ভবে বা অসম্ভবে একান্ত তোমাকেই চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


