somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৪০৩১৯

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ, সিক্ত, নিষিক্ত চুম্বন...
এরপর চুপচাপ কিছুক্ষণ।
অনেকটা পথ চলতে চলতে দীর্ঘ কথোপকথনের মাঝে নিরবরতার মত কি?
নাহ।অন্যরকম।প্রতি ও প্রথম সমুদ্র দর্শনের আনন্দ মন্থন,
আর শুদ্ধ স্নানের পর বেলাভুমিতে জোছনা দেখার মতন।
আমরা লোকগত প্রথাগত সব সংকোচের আড়ালে
বহু প্রতিক্ষীত পরিতৃপ্ত সহবত নিয়ে বসে আছি কাছাকাছি
মুখোমুখি অথবা ঊর্ধ্বমুখী।
আমার আঙুল তোমার চিবুক ও চুলে চঞ্চল হবার আগ পর্যন্ত আমরা
নীরব,
নিমজ্জমান,
আয়নিত।
এরপর ক্রমশ জেগে ওঠে
বর্ষনে প্রমত্ত পাহাড়ি নদীর উৎসমূল, ঝর্ণার মতন।
জলের শিল্প নিয়ে বহতা নদী।
স্বচ্ছ টলটলে জলাচল তখন-ঘোলাটে, অন্ধ।
আমরা তখনও যাইনি তাবেদারীর তকমা ছেড়ে দূরে,
অথচ স্রোত পূর্বাপর সকল কূল ছাপিয়ে উঠে এসেছে
গোড়ালি হতে নাভিদেশ ছেড়ে গ্রীবায়,
চোখে, চাহনিতে- সবখানে।
অধমর্ণ আমার, তুচ্ছ আমার লোভ যদি হয়
দেনা পাওনা থেকে ঢের বেশী...
তাকে আর বলা যাবে না ভয়ার্ত ভালবাসা।
দাবী তখন দ্বৈত; পাওনা ও পরিশীলন।
তীক্ষ্ণ শীতে তুষারপাতে ছত্রীবিহীন আর গ্রীষ্ম ছিল মরুময়
বর্ষা এসে যদি রেখে যায় কিছু জলাধার পুর্ণ
সাগর হয়ে মহাসমুদ্র পরিভ্রমনের পর প্রত্যাবর্তনের
প্রণয়,
প্রলাপ নয়।
প্রতিবিম্ব, প্রতিকৃতি নয়।
প্রতীক্ষায় প্রত্যয় আমার, আমাদের, আগ্রাসী হয়ে ওঠে যদি
পৃথিবীর
চোখের শাসন
প্রথার বাঁধন
ছিন্ন ভিন্ন ছাই হবে,
দুজন পরস্পর দেহে মজ্জায় মিশে যাওয়া স্পন্দনে অভিন্ন প্রাণ।
ভরা হেমন্তের সোনালী আমন মাঠ থেকে চলে আসে উঠানে
মিশে যায় হাসিতে, সম্ভাবনায়।
তেমনি দুঃখ চারা সরল সমভূমিতে এনেছে মহীরুহ শালবনে শীতল বসতি,শান্তির ঘর।
রৌদ্র জল ছায়া ছেড়ে স্বপ্ন স্বীয় তালুতে বন্দী- আজ্ঞাধীন।
আমি তখন জমি জোতদার; চিরদিনের, চিরস্বত্ত্বের একচ্ছত্র অধিপতি।
মন হতে উঠে আসা আলোয়
আমাদের দিনমান, আমাদের শুভ দৃষ্টি দান,
সাধের শখের যুগল যুগ যুগ যাপন।
মধু ব্যপনের পার্বণে আর নেই শাখা কোন যেন
মূল সুত্র,ভালবাসায়।
শুধু যুগলের যুগ ছাড়িয়ে কালান্তক অবধি প্রণয় পরিভ্রমণ
সমূলে বহুদূর তার বিস্তার, বহু বর্ণে বর্ণিল তার বিবরণ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×