somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি নিদ্রাবীর

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি নিদ্রাবীর
দুর্গমগিরি-কান্তার-মরু, দুস্তর পারাবার,
রুখিবে আমায় এমন গুর্দা সিনায় আছে কার?
রক্তচক্ষু করি উপেক্ষা, অবসাদে নত শির
আমি নিদ্রাবীর।।

নিদ্রাবীর হবার সাধনা চাট্টিখানি কথা না। এই সাধনার দীর্ঘ পথচলায় আমি নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। জিপিও-টু-গুলশান রুটের বন্ধু পরিবহনের পুঁচকে বাসগুলোর ভয়াবহ ঠাঁসাঠাঁসি বাইরে থেকে দেখলেই অনেকের জ্ঞান হারাবার উপক্রম হয়! প্রবাদ আছে, এসব গাড়িতে কেউ বায়ুত্যাগ করলে সেই বায়ুও চিপাচাপা দিয়ে গাড়ি থেকে বের হতে পারে না, তাকেও মানুষের ভীড়ে আটকা পড়ে থাকতে হয়। (প্রবাদটা নাহয় আমিই চালু করলাম) এরকম বাসেও সীটে বসা অবস্থায়, যখন দাঁড়িয়ে থাকা যাত্রীভাইদের পশ্চাদদেশ আমার নাকে-মুখে ঠেকে যায় যায় অবস্থা, আমি ঘুমোতে দ্বিধাবোধ করিনি।

তবে মজার বিষয় হলো প্রতিকূলতা বরং ঘুমানোর মজা আরও বাড়িয়ে তোলে। সবচেয়ে মজার ঘুম চলমান অবস্থায় আর ক্লাসরুমে। ক্লাসরুমে আপনি চাইলেন আর ঘুম শুরু করলেন- তাহলে তো হবে না। ক্লাসরুমে ঘুমাতে হলে ক্লাসরুমের পরিবেশ বুঝে, স্যার-ম্যাডামদের সামনে আদবের সাথে পেশ হয়ে ঘুমাতে হবে। আদব-লেহাজ অনুযায়ী ঘুমকে তিন শ্রেণীতে ভাগ করেছি, যথা: আদব ঘুম, বেয়াদব ঘুম এবং অ্যাম্ফোআদব ঘুম।

আদব ঘুম: এমন ঘুম হলো ঘুমানোর মধ্যেও আদব মেইনটেইন করা। এটার মূল দর্শন হলো স্যারকে ম্যাসেজ পৌঁছানো- “আপনার ক্লাসটা করার ইচ্ছা আমার আসলেই ছিল, আপ্রাণ চেষ্টাও চালিয়েছি, কিন্তু শারীরিক কারণে তা শেষমেষ সম্ভবপর হয়ে উঠছে না।” এভাবে ঘুমানোর তিনটি জনপ্রিয় টেকনিক হলো:

Chin down method: এ পদ্ধতিতে আপনার মাথা সামনের দিকে হেলে থুতনি বুকে লেগে থাকবে। এটা সহজ টেকনিক। আবার এক্সট্রা অ্যাডভান্টেজ হল, সামনে খাতা খুলে রাখলে মনে হবে খাতার দিকে তাকিয়ে লেকচার শুনছেন।

Chin up method: এই পদ্ধতি বেশ কঠিন, রীতিমত আয়ত্ত করতে হয়। এতে থুতনি স্বাভাবিক অবস্থানে থাকে, যেন চোখ খোলা না বন্ধ বোঝা না গেলে মনে হবে জাগনা। ক্লাস চলাকালিন সময়ে এই স্ট্যান্ট প্রদর্শন করে আমি বেশ সুনাম কুড়িয়েছি।

Side lean method: এ পদ্ধতিতে ঘাড় কাত হয়ে কাঁধ ছোঁবে। কিন্তু এতে সার্ভাইকাল অঞ্চলের নার্ভগুলোয় চাপ পড়ে বিধায় পরে ব্যথা হয়।

বেয়াদব ঘুম: এ ধরণের ঘুমে কোন সৌন্দর্য নেই। এতে ক্লাসরুমে শিক্ষকবৃন্দের প্রতি ধৃষ্টতা প্রকাশিত হয়। এ ঘুম দেখে শিক্ষকের মনে হতে পারে ছাত্র ইনটেনশনালিই ঘুমোচ্ছে। এ শ্রেণীর আওতাভুক্ত পদ্ধতিগুলো হল:

Monopod method: এ পদ্ধতিতে এক হাতের কনুই টেবিলে রেখে মুষ্ঠিবদ্ধ করে তার উপর গণ্ডদেশ স্থাপন করে মনোপডের (ট্রাইপডের যেকোন দুইটি পা বাদ দিন) আকৃতি নেয়া হয়।

Head down: এটা ধৃষ্টার চূড়ান্ত। তবে অসুস্থ অবস্থায় স্যার-ম্যাডাম নিজ থেকেই অনুমতি দেন।

অ্যাম্ফোআদব ঘুম: এ ধরণের ঘুম অবস্থা বা পাত্রভেদে শিক্ষকবৃন্দের কাছে গ্রহণযোগ্য বা অপছন্দনীয় হয়ে থাকে। যেমন, Vertical chin method-যেখানে থুতনি একেবারে উর্দ্ধমুখী হয়ে থাকে ইত্যাদি। তবে এসব পদ্ধতি এড়িয়ে চলারই পরামর্ম দিব।

এই পোস্ট উৎসর্গ করলাম, যেসব স্যার-ম্যাডাম বিভিন্ন ক্লাসে সহানুভূতিশীল হয়ে আদর করে আমাকে ঘুম চালিয়ে যেতে দিয়েছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×