somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিডারশিপ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সেমিনারে শুনেছিলাম দুনিয়ার মানুষ দুই রকম: doer আর leader. doer কাজটা জানে, আর leader কো-অর্ডিনেশন, কাজ আদায় ইত্যাদি করে সবোর্পরি নেতৃত্ব দেয়। দলবদ্ধ উচ্চতর প্রানীরা জেনেটিক্যালই এই সোশাল সেটিংয়ে অভ্যস্ত। যেভাবেই থাকুক না কেন, একটা সময় ঠিকই কীভাবে কীভাবে যেন এই সেটিংয়ে এসে যায়, হয় নেতৃত্ব দেয়, না হয় নেতৃত্ব অনুসরণ করে।

যেমন, কোন বাড়িতে যখন বেশ কয়েকটা ভাড়াটিয়া পরিবার এসে উঠে তখন প্রথম প্রথম কেউই কাউকে চিনেন না। কিন্তু পরবর্তীতে দেখা যায় পরস্পরের মধ্যে পরিচয়, কথাবার্তা ইত্যাদি যত বাড়তে থাকে তারাও এই সেটিংয়ে চলে আসে। দেখা যায়, তাদের মধ্যে একজন থাকেন যিনি কিনা বাড়িওয়ালার কাছে সব ভাড়াটিয়ার মুখপাত্র হিসেবে কথাবার্তা বলেন, নেগোশিয়েশন করেন। ব্যাপারটা এমন না যে এই মুখপাত্র ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হয়েছেন, অবচেতনভাবেই এই অবস্থার সৃষ্টি হয়। এখানে কমিউনিকেশন স্কিল, ইলোকুয়েন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এরকম আরও উদাহরণ আছে। ধরুন, আপনি কলেজ বা ইউনিভার্সিটি পড়েন। একজন হঠাৎ একদিন বলল, অমুক রিসোর্টে আমার পরিচিত লোক আছে, চল পিকনিকে যাই। তখনই কিন্তু সে এক প্রকার লিডার হয়ে গেল। আয়োজকের ভূমিকাও এক ধরণের লিডারশিপ।

লিডারশিপ মানেই সব কাজ নিজেই করতে হবে- এমনটা না। বরং প্রয়োজনে কোন কাজ করিয়ে নেবার ক্ষমতাও লিডারের বড় গুণ। কোন লিডার ব্যক্তিত্বের প্রভাব খাটিয়ে এটা করেন, কেউবা নিজের কনভিন্স করার ক্ষমতা কাজে লাগান। লিডারকে সর্বজ্ঞানী হতে হবে এমন কথা নেই, তবে আইডিয়া মোটামুটি কমপ্রিহেনসিভ হলেই যথেষ্ট। তার হাই ইন্টেলেক্ট থাকাটা জরুরি না, এমন না যে সব সমস্যার সমাধান তার নিজেরই করতে হবে। সময়ে সময়ে ঘাড়ের উপর ফিসফিসিয়ে পরামর্শ দেবার লোকও আশেপাশেই থাকে। আবার নেতৃত্বাধীনদের দিয়েও সমাধান করানো যায়। ভালো সিদ্ধান্ত বা সমাধানটা চিনে নেবার জাজমেন্ট থাকাটাই গুরুত্বপূর্ণ।

লিডারশিপের সবচেয়ে বড় প্রতিকূলতা হল ইগো। এটা নিয়ে দুই শ্রেণীর মানুষের সাথে তার ঝামেলা হতে পারে- যে নিজেকে লিডারশিপের যোগ্য মনে করছে আর যে পূর্বে একবার লিড দিয়েছে, কিন্তু এবার সুযোগ পায় নি বা নিতে পারে নি। এ ধরণের লোকদের আবার সাঙ্গপাঙ্গও জুটে যায়। ইনারা নিপাট ভদ্রলোক হলেও দেখা যায় অবচেতনভাবেই সমস্যা সৃষ্টি করছেন, যেমন, নিজে পিকনিকের আয়োজন করতে পারে নি বলে অন্যজনের আয়োজিত পিকনিকে আগ্রহ কম দেখায়, আনন্দে অংশ নেয় না, ফলে সাঙ্গপাঙ্গরাও তাতে তাল দেয় আর দিনশেষে পুরো পিকনিকেরই চেহারাটা খারাপ হয়ে যায়। ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ কিনা নিজের ও অন্যদের ইমোশন বুঝতে পারা ও তা নিয়ন্ত্রণ করার মাধ্যমে লিডার এসব পরিস্থিতি সামাল দেন। অপজিট গ্রুপের হোতাদেরও কাজে সংশ্লিষ্ট করা, তাদের অভিজ্ঞতা জানতে চাওয়া- মোটামুটি তাদের নিজেদেরকে ইম্পরট্যান্ট ফিল করানোর মধ্য দিয়ে ঝামেলা মেটানো যায়।

শেষমেশ স্বামী বিবেকানন্দের মতো করে বলছি, সবারই অন্তত একবার লিডারশিপের চেষ্টা করা উচিত। সফল হলে তো কন্টিনিউ করা যাবে, আর ব্যর্থ হলে পরবর্তী লিডারকে পরামর্শ দেয়া যাবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×