somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

★ক্রিটিক'স কাট★ সেরা মুভি কিভাবে নির্বাচিত হয়?

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সেরা মুভির তালিকা করাটা সত্যিই বেশ কঠিন, যদি;-
এক. তালিকাটি চৌর্যবৃত্তির আশ্রয় না নিয়ে মৌলিক হয়। দুই. তালিকাটি সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে হয়।


একটি তালিকা দুই ভাবে মৌলিক হতে পারে।
এক. প্রিয় মুভির নাম সন্নিবেশ।
কিন্তু ব্যক্তিগত পছন্দের মুভির নাম নিলেই কি সেরা মুভির তালিকা হয়?


দুই. সেরা মুভির নাম সন্নিবেশ।
এটা কিভাবে সম্ভব? মুভি সেরা কিনা সেটা নির্ধারণ করে দিবে কে?


'প্রিয় মুভির তালিকা' মৌলিক হলেও এটির সমস্যা হলো তালিকাটি 'সেরা মুভির তালিকা' বলে জনগণের কাছে পেশ করা যায় না। যে কেউ তার প্রিয় মুভিগুলোর কথা অন্যদের জানাতে পারে। মুভিগুলো দেখার জন্য বন্ধুদের বলতে পারে। আড্ডায় ঝড় তুলতে পারে। কিন্তু তার 'প্রিয় মুভি' যে 'ভালো মুভি' হবে সেই নিশ্চয়তা নেই। তাই 'প্রিয়' অথচ 'বাজে মুভি' দেখতে বলে অন্যের মূল্যবান সময় অপচয় করার অধিকার কারও আছে বলে মনে করি না। মুভি 'প্রিয়' দেখেই 'সেরা মুভি' এবং 'অপ্রিয়' দেখে 'বাজে মুভি' বলা যাবে না। প্রিয় মুভিগুলো আসলেই ভালো কি মন্দ সেটি আগে নিশ্চিত হতে হবে। সে পর্যন্ত - 'মুভিগুলো ভীষণ ভালো লেগেছে তাই প্রিয়' - এটাই শুধু বলা যাচ্ছে। অন্যদিকে, কেউ তার ভালো লাগা মুভিগুলোর কথা আপনাকে জানালো কিন্তু 'রেকমেন্ড' করলো না, আপনি নিজের ভালো লাগার নিশ্চয়তা না থাকা শর্তেও যদি তার পছন্দে ভরসা রেখে স্ব-উদ্যোগে মুভিগুলো দেখে আর্থিক বা সময়ের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হন- অর্থাৎ মুভি যদি আপনার ভালো না লাগে তবে যৌক্তিক কারণেই মুভির খোঁজ দেয়া ব্যক্তিটিকে আপনি দোষারোপ করতে পারেন না।


মুভি সেরা না জঘন্য, ভালো কি মন্দ, এসব নির্ধারণ করেন যারা চলচ্চিত্রের আদি-বর্তমান ইতিহাস জানেন, যারা চলচ্চিত্রের আঙ্গিক-কাঠামো বোঝেন, চিত্রনাট্য থেকে সম্পাদনা পর্যন্ত যথেষ্ট ধারণা আছে, চলচ্চিত্রের নন্দনতত্ত্ব জানেন, যারা চিত্রভাষা পড়তে পারেন, চলচ্চিত্র বোঝার ক্ষমতা রাখেন- সেই লোকেরা। মুভি ভালো লেগেছে, ভালো লাগেনি - এসব সবাই বলতে পারি। মুভিটা ভালো হয়েছে, মুভিটা ভালো হয়নি - এভাবে বলে আমরা মুভি ভালো-মন্দ লাগার সাধারণ মতামতটাকে একটা আবরণ দিয়ে অলঙ্কৃত করি- এর বেশি কিছু না। কারণ মুভির প্রকৃত মূল্যায়ন তো সবাই করছেন না। এই দায়িত্বটা সবার না। বিশেষ যোগ্যতা বলে বিশেষ দায়িত্ব বর্তায়।


সবার কাছে সব কিছু গ্রহণযোগ্য করা যায় না। সবার আলাদা ওপিনিয়ন আছে, সবাই নিজ নিজ ওপিনিয়ন গুণে বিজ্ঞ। সবাই আমার মতামত মানবেন আশা করি না। সবার ওপিনিয়ন রাজ্যে সবাই সেরা। কিন্তু একটা কথা বুঝতে হবে, বিচার শেষে ভুল ওপিনিয়ন ধরা খেয়ে যায়।

_______
★ক্রিটিক'স কাট★ ভালো মুভি, মন্দ মুভি চেনার সহজ উপায়
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×