somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতাবিরোধী অপরাধের শাস্তি ঘোষণায় এ মানবতা কেন দেখানো হলো?

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে দেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু স্বাধীন দেশে, নিজ গৃহে, সপরিবারে নৃশংসভাবে খুন হয়; সে দেশের স্বাধীনতাবিরোধী খুনি-ধর্ষক-লুটেরা-যুদ্ধাপরাধীদের শিরোমণি গোলাম আযমের মৃত্যু কেন স্বাভাবিকভাবে হবে?

যুদ্ধাপরাধের সব অভিযোগ প্রমাণিত হওয়ার পরও কেন গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে না?

জামাতের সাবেক আমির (১৯৬৯ - ১৯৯৯) গোলাম আযমের একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের রায়ে বলা হয়, "তার যে অপরাধ এর সবগুলোই সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। তবে গ্রেপ্তারের পর থেকেই তিনি বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি আছেন। তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে এই সাজা দেয়া হয়েছে।"

মানবতাবিরোধী অপরাধের শাস্তি ঘোষণায় এ 'মানবতা' কেন দেখানো হলো? অপরাধ পরিমাপে এই অপরাধী কি কোন মানবিক বিবেচনার যোগ্য?

কেমন যেন প্রহসন প্রহসন খেলা!

রাজাকার শিরোমণির সব অপরাধ সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য হলেও কেন ফাঁসির রায় ঘোষণা করা হলো না? বাধাটা ছিল কোথায়?

মধ্যপ্রাচ্যের চাপ ও রাজনৈতিক বিবেচনায় নতি স্বীকার? ট্রাইব্যুনাল আয়োজক আওয়ামী সরকারের কোন নেপথ্য ভূমিকা কি নেই?

ফাঁসির বদলে ৯১ বছরের বুড়োকে দেয়া হলো ৯০ বছরের কারাদণ্ড! বাস্তবিক হাস্যকর!

কোথায় আজ দেশের মাটি, জল, বায়ু ও মানুষগুলোর ৪২ বছরের বয়ে বেড়ানো কলঙ্ক থেকে মুক্ত হওয়ার কথা- তা না, কলঙ্ক লেপ্টে দেয়া হচ্ছে আরও!

মানবতাবিরোধী অপরাধের শাস্তিতে মানবতা প্রদর্শনের কোন সুযোগ নেই! অপরাধীর মৃত্যু-ব্যাধি এইডস হয়ে থাকলেও তার সর্বোচ্চ শাস্তিই হতে হবে!

এই রায় শহীদদের আত্মাকে তৃপ্ত করে না! মুক্তিযোদ্ধাদের শান্তি দেয় না! এই রায় আমরা কোনভাবেই মেনে নিতে পারি না!

আযমে রাজাকারের ফাঁসি চাই!

ফিরে দেখা: বিচারের বাণী ভয়ে কাঁপে??? রাষ্ট্রের মর্মান্তিক পরাজয়!!!
যারা আত্মসমর্পণকারী আওয়ামী লীগকে দায়ী মানতে নারাজ...
_______
গোলাম আযমের রায় ঘোষণার পর সাইফসামিরডটকমে প্রকাশিত
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×