যে বাতাস তোমাকে ছুঁয়ে আসে
সে বাতাস আমাকেও ভালবাসে
যে গান তুমি গেয়ে শোনাও
সে গানে পাতাও নুয়ে পড়ে
মুঠোফোনে তোমার কণ্ঠস্বর
তোমার স্পর্শের মতোই মুগ্ধ করে
মন তো ডুবেই থাকে তোমার নেশার ঘোরে
তোমার হাসি ঝর্নার মতোই সদা ঝলমলে
যেখানে আজীবন স্নান করতে ইচ্ছে করে
যে দৃষ্টিতেই তুমি তাকাও আমাকে
ওখানে প্রেমের আবেদন খেলা করে
তোমার সাদা পায়ের নূপুরটিও যেন
প্রকাশ্যে ইনিয়ে-বিনিয়ে কাছে ডাকে
তোমার শরীরের প্রেমের খুশবু
আমাকে আদর আলিঙ্গনে জড়িয়ে রাখে
যে বাতাস আমাকে ছুঁয়ে যায়
সে বাতাস তোমাকেও ভালবাসে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

