somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার ‘ভালোবাসি’ বলুন নতুন পথে

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পায়রার পায়ে চিঠি বেঁধে উড়িয়ে বা হাঁটু গেড়ে ভিক্টোরিয়ান স্টাইলে প্রিয়জনকে প্রেম নিবেদন করার দিন ফুরিয়েছে বহুত আগেই। এখন মন পেতে করতে হবে ব্যতিক্রম কিছু। আর মামলা যখন আজীবন একসাথে থাকার, তখন তো কথাই নেই! জেনে নিন প্রোপোজ করার অন্যরকম কিছু নতুন উপায়! তাহলে প্রেমপ্রাপ্তি যেমন সহজ হবে তেমন স্মৃতিময় হয়ে থাকবে বিশেষ দিনটি।

১)নিউজপেপার: একটা নিউজপেপার বানিয়ে ফেলুন নিজ হাতে। কেবলই নিজেদের কথা, গল্প বা সংবাদ শিরোনামে ভরে তুলুন তার প্রতিটি পাতা। দুজনের কথাই দিন সেখানে। তারপর সকালে এককাপ চা বা একটা রিং অথবা একটি গোলাপসহ রেখে দিন তার টেবিলে। কেমন হবে বলুনতো?



২)বই: আপনার ভালোবাসার কথা ছাপিয়ে নিন বইয়ের পাতায়। তার পাতায় পাতায় রাখুন দুজনের কিছু সুন্দর মুহূর্তের ছবি। একসাথে কাটানো খুশির সময়ের আখ্যানও থাকুক তার সাথে। একেবারে শেষে এসে আবিভূত করুন তাকে। সব শেষ পাতায় জানিয়ে দিন আপনার ভালোবাসার কথা।
বই হতে পারে ভালোবাসা প্রকাশের মাধ্যম

বই হতে পারে ভালোবাসা প্রকাশের মাধ্যম

৩)স্ক্র্যাচ কার্ড: একটা স্ক্র্যাচ কার্ডের ভেতরেও লিখে নিতে পারেন মনের কথা। তাকে নিয়ে যান বাইরে ঘুরতে। সেখানে আপনাকে সাহায্য করার জন্যে স্ক্র্যাচ কার্ডটি ঘষতে বলুন। দেখুন তো সে কেমন চমকে ওঠে!

৪)চকোলেট: অর্ডার দিয়ে বানিয়ে নিন ভালোবাসার কথা লেখা চকোলেট। তাকে গিফট করেই দেখুন। বেশ আকর্ষণীয় হবে কিন্তু!
ভালোবাসি বলবে চকোলেটও

ভালোবাসি বলবে চকোলেটও



৫)হাইড অ্যান্ড সিক: ঘরের কোনো একটি কোণে ভালোবাসার কথা লেখা চিঠিটা লুকিয়ে রাখুন। আগেই একটু হিন্টস দিন তাকে। তারপর তাকে খুঁজে নিতে বলুন সেখান থেকে। খুঁজে পাবার পর তার অভিব্যক্তি উপভোগ্যই হবে।

৬) ভিডিও: আজকের এই প্রযুক্তির যুগে ‘টেকনো ট্রেন্ড’ ব্যবহার না করার কোনো মানে আছে কি? নিজের মনের কথা ভিডিও করে নিন। এরপর সেটা পাঠিয়ে দিন তার কাছে। ২-৩ মিনিটের এই ভিডিওতে আপনাদের সুন্দর স্মৃতিগুলো নিয়ে আসুন। ভালোই লাগবে তার।

৭) খাবার: তাকে কোনো একটি চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যান। কোনো একটি খাবারের মাঝে দিয়ে দিন ভালোবাসার কথা লেখা চিরকুট।
এমন ধরনের প্রপোজ নিশ্চয়ই কেউ কখনো কামনা করেনি।

এমন ধরনের প্রপোজ নিশ্চয়ই কেউ কখনো কামনা করেনি।

৮) বিজ্ঞাপন: আরো বেশি চমক দিতে চাইলে বিলবোর্ড বা টিভি অথবা রেডিও অ্যাড বানিয়ে নিতে পারেন। এজন্য কথা বলুন এ্যাড এজেন্সির সাথে। এসব বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিন ভালোবাসার বার্তা।

সূত্র: ইয়াহু লাইফস্টাইল
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×