
শুধু নয়কো দুটি মনের মিলন,
বেদনার অন্তরালে নিহিত
সুখের জয়টিকা।
নিশিথাবসানে অবশ্যম্ভাবী আলো,
অনেকটা সময় জুড়ে আবৃত থেকে
কেটে যাওয়া মতিচ্ছন্ন কুয়াশার চাদর।
অতঃপর-
ক্লান্ত স্নিগ্ধ এক সবুজের বহিপ্রকাশ।
কুসুমের বুকে নির্বত সুধা,
যা টানবেই-
কোন না কোন ক্ষনে,
একটি চঞ্চল ভূরগকে।
নীলাম্বু কিংবা নীলিমার
অপার মহিমা,
যার কোল ঘেষে উড়ে চলে
তমসা, নিস্তব্ধতা ভেঙে
দু'টি পাখি-
ইচ্ছেমত ডানা মেলে।
এ যেন ধু ধু বালিয়াড়ির বুকে
কাঙ্খিত জল, যে প্রাপ্তিতে
ঊন্মেষ ঘটে নবযাত্রার
গরিয়সী স্বর্ণাভ সময়ের গন্তব্যে।।



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


