আমার একটি সুন্দর ইচ্ছে ছিল-
ইচ্ছেগুলো একবার ছুতে চাইল আকাশ,
অথচ নক্ষত্র খচিত অনন্য অম্বরে তা'রা
দিশা হারিয়ে হল দুর প্রবাস।
আমার একটি সুন্দর স্বপ্ন ছিল-
প্রিয়ার পদচারনায় হত সে মুখরিত,
ফিরে আসত অহর্নিশ নিরবধি-
মিছে আশার তরে তবু হল সে সমর্পিত।
আমার একটি সুন্দর কবিতা ছিল-
যার বর্ণসম্ভারে উর্বসীরূপে সাজাতাম তা'রে,
তবু দুর্দশাগ্রস্ত সে আজ তারি লাঞ্ছনায়-
জরাক্লিষ্ট কবিতার প্রাণ নিত্য সংহারে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


