somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী, তুমি কেমন?

০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। নারী যদি একঘন্টা সময় নিয়ে সাজে তা হলে কোন সমস্যা নেই। কিন্তু যদি কোন পুরুষ ৫ মিনিট সাজে তা হলে নারী প্রশ্ন জুড়ে দেবে, 'এতক্ষন লাগে?'
২। নারীর কোন পছন্দের জিনিষ যদি স্বামী কিনে না দেয় তা হলে সে মন খারাপ করবে। কিন্তু যদি স্বামী অনেক বেশী দামে যদি অন্য জিনিস কিনে দেয় তা হলে নারী বলবে, 'এটা ভাল নয়।'
৩। একজন নারী মনে করে তার স্বামী ঘরের ভেতর তাকে দাসীর মত খাটাচ্ছে, কিন্তু তার স্বামী যে ঘরের বাইরে অন্যের দাস হয়ে সারাদিন খাটছে সে বিষয়ে নারীর কোন নজরই থাকে না।
৪। একজন নারী তার সৌন্দর্যকে পুরুষের সামনে উপস্থাপন করতে ভালবাসে। কিন্তু পুরুষ যদি তার সৌন্দর্যকে উপেক্ষা করে তা হলে সে মনে করবে পুরুষ তাকে পছন্দ করছে না।
৫। পরিচিত একজন নারীকে বারবার অনুসরন করুন, সে আপনাকে দেখে পালাবে। পরিচিত নারীকে আকর্ষনীয় ভাবে শুধু একবারই অনুসরন করুন, সে আপনাকে খুঁজে বেড়াবে।
৬। প্রেমিকাকে বারবার বিভিন্ন উপহার সামগ্রী দিন, সে আপনাকে বোকা ভাববে। উপহার সামগ্রী দেওয়া বন্ধ করুন, সে আপনাকে স্বার্থপর ভাববে।
৭। বিয়ের পর প্রতিটি নারী চায় তার স্বামী যেন অন্য কোন মেয়ের সঙ্গে কথা না বলে। যদি নারী প্রমান পায় যে তার স্বামী অন্য নারীর সঙ্গে কথা বলে, তা হলে নিশ্চিত থাকুন স্ত্রী স্বামীকে সন্দেহ করছে।
৮। একজন গুণবতী নারীকে বিয়ে করুন সে আপনার সেবা করবে। একজন রূপবতী নারীকে বিয়ে করুন সে তার রূপ সবসময় আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করবে। একজন রূপবিহীন নারীকে বিয়ে করুন সে আপনাকে উজাড় করা ভালবাসা দেবে।
৯। কোন নারীর দিকে তাকিয়ে একবার মুচকি হাসুন, সে মনে করবে আপনি তাকে পছন্দ করেছেন। যদি না তাকান সে মনে করবে তার চেহারা ভাল নয়।
১০। নারীকে খুব বেশী ভালবাসুন সে মনে করবে এটা আপনার অভিনয়। ভালবাসাটা কমিয়ে দিন, সে আপনাকে ভালবাসবে।
১১। নারীর সঙ্গে উচ্চ গলায় কথা বলুন, সে ভাববে এটাই আসল পুরুষ। নারীর সঙ্গে নরম গলায় কথা বলুন, সে আপনার উপর বিরক্ত হবে।
১২। নারীর কাছে মাথা নত করুন, সে ভাববে এটাই বাস্তব। নারীকে যদি আপনার কাছে মাথা নত করানোর চেষ্টা করেন তা হলে নারীর কাছে সেটা হবে অশালীন।
১৩। প্রতিটি নারী সামান্যতেই কাঁদে। খুব বেশী কষ্ট না পেলেও কেঁদে তারা বোঝাতে চায় যে সে খুব কষ্ট পেয়েছে।
১৪। প্রতিটি নারীই স্বামী হিসেবে চায় একজন সুদর্শন যুবককে। যদি তার ব্যতিক্রম হয় তা হলে নারী মনে করে যে তার ভাগ্য খারাপ।
১৫। প্রতিটি নারীই চায় পুরুষ তাকে প্রেমের প্রস্তাব দিক। প্রস্তাবদাতা পুরুষটিকেই বিয়ে করতে চায় নারী। তবে নারী যদি মনে করে যে প্রস্তাবদাতা পুরুষটি আর্থিকভাবে স্বচ্ছল নয় তা হলে নিশ্চিতভাবেই নারীটি অন্যের হাত ধরবে।

সূত্র---রহস্য পত্রিকা- জুলাই ২০১০ সংখ্যার পৃষ্টা নং-৬৫ এর "নারী, তুমি কেমন?"লিখেছেন মোঃ মাসুদ রানা আশিক।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৫৩
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×