ভালোবাসার আগুনে পুড়ে যাচ্ছি...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ভালোবাসার আগুনে পুড়ে যাচ্ছি প্রতিনিয়ত!
অহর্নিশ মনে উঁকি দিচ্ছে সেই
মায়াবতী অনন্যার চকিত চাহনি আর
ঝরনার কলোকলো বাণীর মত
তার বলনের মাধুর্য। যেন এইমাত্র ঘটে গেল
মেটামরফসিস আমার সারা অস্তিত্ত্ব জুড়ে।
পুরোদস্তুর আবেগে মথিত হয়ে অনুভব করছি
কেউ আমার হৃদয়ের শাখা-প্রশাখায় বিস্তৃত হয়ে
দাপিয়ে বেড়াচ্ছে দেহের প্রতিটি অন্ত্র।
হয়ত তাই নয়ন সমুখে সবই ধোঁয়াশা!
ফিকে হয়ে আসছে প্রকৃতির অবারিত সবুজ, অথচ-
প্রতিমূর্ত হচ্ছে তার মুখছবি আকাশের নীল ক্যানভাসে!
বরফ শীতল রাত্রিতেও লেগেছে বুঝি
এই আগুনের সুতীব্র আঁচ!
তাইতো ঝুলবারান্দায় রাতের গহীন আঁধারেও
নয়ন সমুখে ঘুরপাক খাচ্ছে অনিন্দ্য আলোকচ্ছটা।
''বন্ধু হবে? তবে সারারাত গল্প করে কাটিয়ে দেব;
আচ্ছা তোমার মনে কিসের এত অস্থিরতা?''-অদুরে
মগডালের হুতোম প্যাঁচাটা একটু ধৃষ্টতা দেখাল বৈকি!
আমি জানিনা আসলে কি করব?
কি করতে হয় এমন হলে? শুধু এইটুকু জানি-
ভালোবাসার আগুনে পুড়ে যাচ্ছি প্রতিনিয়ত।।
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।