জাতীয় প্রেস ক্লাবের সদস্য হওয়ার জন্য এবার নতুন নিয়ম করা হয়েছে। প্রত্যেক সদস্যকে ৫ হাজার করে টাকা দেওয়া লাগবে। কর্তৃপক্ষের ভাষ্য এরকম; হয় টাকা দাও না হলে প্রেস ক্লাব ছাড়ো। আরে মিয়া, শত শত সাংবাদিক আছে যারা ৫ হাজার টাকা বেতনই পায় না। তাহলে তাঁরা কি করে এত টাকা পরিশোধ করবে। তবে অনেক সদস্যই আচ্ছে স্বচ্ছল। তাদের কোনো সমস্যা হবে না। আর কিছু আছে টোকাই সাংবাদিক। কাজ শুধু প্রেস ক্লাবে ঘোরা, দুই লাইন লেখার ক্ষমতা নেই। এরাও ৫ হাজার টাকা পরিশোধ করেছে।
সাংবাদিকদের আশ্রয়স্থলে সাংবাদিকদেরকে সহায়তা দেওয়ার বদলে যদি শোষন করা হয় তাহলে তাহলে কেমন হলো?
আসলে আমাদের সাংবাদিক নেতারা এখন আর সাংবাদিকদের স্বার্থ দেখে না। দেখে মালিকদের স্বার্থ। তাতে লাভও আছে। কি লাভ আছে সেটা না হয় নাই বললাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


