somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাকালের মৌষলকাল, জীবনের মৌষলকাল, রাজনীতির মৌষলকাল

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৩ সালের অন্যতম সেরা বাংলা বই বোধ হয় 'মৌষলকাল'। আমি বাংলা ভাষায় গতবছর বেরুনো সব বই পড়ি নাই। তাই সবমিলিয়ে মৌষলকালের অবস্থান কোথায় থাকবে তা বলা মুশকিল। তবে আমার পড়া সেরা তিনটি বইয়ের মধ্যে এটি অবশ্যই একটি। 'কালপুরুষ' প্রকাশ হয়েছিল প্রায় তিন দশক আগে। কিন্তু তখন আমার জন্মই হয়নি। তাই 'উত্তরাধিকার', 'কালবেলা' ও 'কালপুরুষ' উপন্যাসত্রয়ী পড়েছি অনেক পরে। এবং সেজন্যই 'কালপুরুষ' পড়ার পর এই কাহিনীর পরবর্তি কিস্তির জন্য আমাকে সুদীর্ঘ সময় অপেক্ষা করে থাকতে হয়নি। কোন বই দেরিতে পড়ার এই একটা সুবিধা পাওয়া গেছে!

তবে সে যাইহোক, প্রসংগ যখন মৌষলকাল, তখন প্রথমেই এই বইয়ের নাম নিয়ে কথা বলা যাক। নিঃসন্দেহে নামকরণে যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন কালজয়ী লেখক। এ কথা বলছি এজন্য যে মৌষলকাল শব্দটির অর্থ অনেকেরই অজানা। আর কোন বইয়ের শিরোনামই যদি পাঠকের বোধগম্য না হয়, তবে পাঠক সে বই পড়বে কেন? তারপরও পাঠক মৌষলকাল কিনেছে তার কারণ প্রথমত এটি এক অতি বিখ্যাত লেখকের সমধিক বিখ্যাত তিন উপন্যাসের পরবর্তি অংশ। সুতরাং নাম যতই খটমট হোক না কেন, তাতে পাঠকের কিচ্ছু আসবে যাবে না। তারপরও জানিয়ে দিতে চাই এর অর্থ। মূলত মৌষল হল মহাভারতের একটি অংশবিশেষ। উপন্যাসের নামকরণ হয়েছে রুপক অর্থ। ৭০ এর দশক ও সেই থেকে বর্তমান পর্যন্ত সময়ের সাথে লেখক কুরুক্ষেত্র পরবর্তি অংশের রুপক সাদৃশ্য বিবেচনায় এই উপন্যাসের নাম দিয়েছেন 'মৌষলকাল'। সেদিক থেকে বলতে গেলে উপন্যাসের নামকরণ যথার্থ হয়েছে। এত সুন্দর এবং কাহিনীর সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়ত আর কোন নামই হতে পারত না।

তৎকালীন সময় অর্থাৎ ৭০ এর দশকে পশ্চিমবঙ্গের সার্বিক অবস্থা তথা সামাজিক ও রাজনৈতিক জীবনের কথা সুনিপুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে উপন্যাসে। এবং তাকে প্রধান থিম করেই এগিয়ে নেয়া হয়েছে গোটা কাহিনী। তুলে ধরা হয়েছে বামফ্রন্টের পরাজয় ও তৃণমূল কংগ্রেসের উত্থানের আখ্যানও। সুতরাং এটিকে এক অর্থে রাজনৈতিক উপন্যাস হয়ত বলা যেতে পারে। লেখক শুধু সেই সময়কার রাজনৈতিক অবস্থার চিত্র বর্ণনা করেই ক্ষান্ত হননি। বর্তমান প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক অবস্থান ও সে ব্যাপারে লেখকের নিজস্ব চিন্তাধারারও প্রতিফলন ঘটেছে মৌষলকালে।

অনেকে হয়ত ভাবতে পারেন, এটি যদি রাজনৈতিক উপন্যাসই হয়, তাহলে একে 'উত্তরাধিকার', 'কালবেলা' ও 'কালপুরুষ' এর পরবর্তি অংশ বলার কি যুক্তি? যুক্তি অবশ্যই আছে। কেননা পূর্ববর্তি উপন্যাস তিনটি যারা পড়েছেন, তারা জানেন সেই উপন্যাস তিনটির কাহিনী একটি নির্দিষ্ট ধারায় বয়ে চললেও সেই তিন উপন্যাসের প্রধান থিম ছিল ভিন্ন ভিন্ন। এই উপন্যাসেও তার কোন ব্যতিক্রম ঘটেনি। 'কালবেলা' উপন্যাসের মাধবীলতা এখানে আছে সশরীরে। তাকে সংগ দিতে এবং উপন্যাসের মূল কাহিনীকে পরিপূর্নতা প্রদানে যথা সময়ে লেখক 'কালবেলা'র আরও অনেক চরিত্রকেই টেনে এনেছেন। তাদের উপস্থিতি জোরপূর্বক নয়। কাহিনীর প্রয়োজনেই তারা এসেছেন আবার চলেও গেছেন। আগের উপন্যাসের সাথে এখানে তাদের বেশ অমিল। কারণ এখন সকলেই বয়সের ভারে ন্যুব্জ।

সময়ের পালাবদলে এই উপন্যাসে এসে মাধবীলতা-অনিমেষের পরবর্তি প্রজন্ম অর্ক। অর্কের মধ্যে পূর্ববর্তি উপন্যাসের মূল চরিত্রদের ছায়া বেশ প্রকটভাবে ধরা দিয়েছে। আবার অর্ক তার নিজ ব্যক্তিত্বেও আলো ছড়িয়েছে এই উপন্যাসে। সে তার নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে চলে। হোঁচটও খায়। রাজনীতির অনুপ্রবেশে তার জীবনের পালাবদল ঘটে। উত্তাল রাজনীতি ও কাহিনীর ভরা জোয়ারের স্রোতে ভেসে যায় সে। তবে হারিয়ে যায় না অবশ্যই। ঠিকই প্রতিকূলতাকে পিছে ফেলে কূল অভিমুখে সাঁতরাতে থাকে। তাকে সাহায্য করতে আরও একবার এগিয়ে আসে অনিমেষ-মাধবীলতা। আরও একবার পাঠক ফিরে পায় তাদের চিরচেনা দুই প্রিয় চরিত্রকে তাদের স্বরূপে।

রাজনীতি, ভালবাসা, স্বপ্ন, স্বপ্নভংগ, প্রতিবাদ, প্রতিশোধ - সবমিলিয়ে কাহিনী ডালপালা মেলতে থাকে। সময়ের প্রবাহে উপন্যাসের পরিণতি হয় শীতের ঝরাপাতার মতই। কিন্তু মাটিতে পড়ে তারা অচিন দেশে হারিয়ে যায় না। এতদিনের এক যাত্রার এটিই মহাযাত্রা হতে পারে না। লেখক যদি চান, তাহলে হয়ত আমরা পাব এই সিরিজের ৫ম পর্বও।

তবে তার আগে পড়ে নিন মৌষলকাল, যারা এখনো পড়েননি।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×