কবিতাঃ হাঁপরের টানে
বিবেক আছে,
তাই ক্রন্দনও আছে।
ঔচিত্যবোধ আছে,
তাই দহনও আছে।
মনের ঘন্টা বেজে চলে,
ঢং ঢং করে বেজে যায়।
অদৃশ্য কামার অন্তরালে
বুকের হাঁপর টেনে যায়।
হাঁপরের টানে জ্বলে ওঠে
দগ্ধ কয়লার অগ্নিশিখা,
দহনে দহনে বিশুদ্ধ হয়
লোহা কাঁসা তামা সীসা।
ঢাকা
০৪ এপ্রিল ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
সংবিধিবদ্ধ সতর্কিকরণঃ এর আগে লক্ষ্য করেছি, এই ব্লগে আমার কোন কবিতা পোস্ট হবার... বাকিটুকু পড়ুন





