somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

যদি খুনের লাইসেন্স ফিরিয়ে দেয়া না হয়!

লিখেছেন আসিফ ইব্রাহীম, ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:৫৫

ধর্মঘট চলছে।মানুষ কাজে যেতে পারছে না।রোগী দেখতে যেতে পারছে না।জানাজায় যেতে পারছে না।স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না।পরীক্ষা হচ্ছে না।
কারণ একজন খুনীর সাজা হয়েছে।এটা মানবে না দেশের সব থেকে স্বৈরমানসিকতার মানুষ গুলো।তাই মানুষের হাত পা বেঁধে রাখবে। যতক্ষণ খুনীকে ছাড়বে না।যতক্ষণ হাজার হাজার খুনের লাইসেন্স ফিরিয়ে দেবে না।

ওরা প্রতিযোগিতা করবে।অসুস্থ প্রতিযোগিতা।কার... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২৭৫ বার পঠিত     ০ like!

হাফ-ইয়ারলি জেনারেল মিটিঙে বড় কর্তার সদুপদেশ

লিখেছেন আফরোজা সোমা, ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:৪৬

হাস্যোজ্বল অফিসে ম্লান মুখ বড় অশোভন
নৈর্ব্যক্তিক স্বরে শুকনো হাসি ক্লায়েন্ড-ফ্রেন্ডলি নয়।
মনে রাখবেন, ক্লায়েন্ট আমাদের প্রভু;
তাদের তুষ্টিই একান্ত কাম্য আমাদের।
অতএব, তাদের সাথে আপনি
হেসে হেসে বলবেন কথা।
প্রয়োজনে শুকনো ঠোঁটে মাখবেন লিপজেল;
হাসবেন বিগলিত, আগবাড়িয়ে;
আমরা নই সরকারী লোকজন।
ওখানে ওসব চলে— শুকনো ঠোঁট,
মলিন মুখ, কুচকানো জামা, এলো চুল—
এসব... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৮৭ বার পঠিত     ৪ like!

পরিবারের সবাইকে নিয়ে পড়ার মত একটি গল্প

লিখেছেন হাসান মাহবুব, ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:৪৫


-মা! মা! আমি ফার্স্ট ক্লাশ ফার্স্ট হয়েছি! আমাদের আর কোন দুঃখ থাকবে না।
-খোকা! বুকে আয়। তোর বাবা বেঁচে থাকলে আজ কত খুশি হত!
পরীক্ষার রেজাল্ট দেবার পর উচ্ছসিত শাহীন ঠিক করেছিলো বেশ নাটকীয় একটা উদযাপন করে তার মাকে চমকে দেবে। কীভাবে কী করা যায়, ভেবে থৈ পাচ্ছিলো না। মাথায় মুকুট... বাকিটুকু পড়ুন

৬৬ টি মন্তব্য      ৩৭১২ বার পঠিত     ১৩ like!

⌂ ভ্রমণ » ঐহিত্য ● ছবি ব্লগ » ময়মনসিংহ » কালের সাক্ষী ময়মনসিংহের ঐতিহাসিক ‘শশী লজ’ পর্ব- ৪

লিখেছেন নিয়াজ সুমন, ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:২৬


ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত সবুজ সুন্দর শহর ময়মনসিংহের প্রাণকেন্দ্রে জমিদার আমলের এক অনন্য স্থাপনা ‘শশী লজ’। ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শশী লজ একসময়ের মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্তের বসতবাড়ি ছিল। নিজ পুত্র (ভাতিজা ও দত্তকপুত্র) শশীকান্ত আচার্য চৌধুরীর নামে ঊণবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এটি নির্মিত হয়। বাড়িটি ছিল... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৮৩১ বার পঠিত     ৩ like!

পরিবহন ধর্মঘটঃ পর্দার পেছনে কারা? (সংকলিত পোস্ট)

লিখেছেন আবীর চৌধুরী, ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:০৪

জাহাঙ্গীর আহমেদ নোমান লিখেছেনঃ-

দুইদিন দেশের সবাইকে জিম্মি করে শাহজাহান খান আসলে ২০১৯ এর নির্বাচনে নিজের নমিনেশন পাকাপোক্ত করলেন এবং সরকার গঠন করলে তাকে যে সড়ক পরিবহণ মন্ত্রণালয় দেওয়া জরুরী তাও নিশ্চিত করলেন। সত্যিই লোকটার বুদ্ধির প্রশংসা করতে হয়!
-------------------------------------------------------------------------------------------------------

আরিফ মাহমুদ লিখেছেনঃ-

বিভিন্ন পেশাজীবীদের এক বৈঠকে তুমুল তর্ক হচ্ছে কে কার চেয়ে সেরা?
ডাক্তার... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩১৯ বার পঠিত     ০ like!

রক্তখেকো

লিখেছেন ভবঘুরে যাত্রি, ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৫



রোদ ঝিলমিল সকাল জামাল সাহেবের ভালই লাগে। রাস্তায় বের হয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজেকে বলল সারা রাত না ঘুমিয়ে প্রকৃতির আলিঙ্গন করার সাথে আর কিছুরই তুলনা করা যায় না। তার জায়গায় কোনো ১৫-২৩ বছরের মেয়ে থাকতো তাহলে সূর্য টাকে দেখেই হয়তো প্রথমে ফেসবুকে স্ট্যাটাস দিতো। সূর্য চুমু খেয়েছে/... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৪৫১ বার পঠিত     ২ like!

আস্ত দু’টি লিমুজিন, লিফট নিয়ে বিদেশ সফরে সৌদি রাজা !!!!

লিখেছেন হিন্দুস্তানি, ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:১০

রাজা যাচ্ছেন সফরে, সঙ্গে যাবে কে?

সৌদি আরবের রাজা সলমন বিন আব্দুল আজিজ আল-সৌদের ক্ষেত্রে প্রশ্নটি হবে সঙ্গে যাবে ‘কী?’

উত্তর ৪৫৯ টনের লটবহর!


ন’দিনের ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন সলমন। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম সূত্রের খবর, হ্যাঁ, এই সফরে রাজামাশাইয়ের সঙ্গে যে পরিমাণ মালপত্র যাবে, তার ওজন হবে ৪৫৯ টন! থাকবে দু’টি মার্সিডিজ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫০০ বার পঠিত     ০ like!

জাভা ও এ্যান্ড্রয়েড শেখার সহজতম বই

লিখেছেন , ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:০৫

আমরা সবাই প্রোগ্রামার - জাভা ও এ্যান্ড্রয়েড শেখার সবচে সহজতম বই

এ্যান্ড্রয়েড এ্যাপ ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে চান? - তাহলে বইটি আপনার জন্য। বইটিতে হ্যান্ডস-অন এ্যান্ড্রয়েড গেম ও এ্যাপ প্রজেক্ট করিয়ে আমরা আপনাকে তৈরী করে নেবো।

আপনি কি নন-আইটি পার্সন? - তাহলে বইটা আপনার জন্যই। কারণ আপনি শুধুমাত্র কম্পিউটারে টাইপ করতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৬৮ বার পঠিত     ০ like!

বদলে গেছে গ্রামের আদল

লিখেছেন HannanMag, ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:০৪



অনেক দিন পর সেই স্মৃতি মাখা গ্রামে যাব
যেখানে আমার জন্ম ধরিত্রীর বুকে, সেই গ্রামে
হয়তো চেনা পথ, অচেনা আজ। গ্রামের পথে
বাঁশের সাঁকো বদলে গেছে পাকা ব্রীজে,
পায়ে চলা মেঠো পথ আধাপাকা; শীতের শুষ্ক
খোলামাঠ সবুজ ধানের ক্ষেত।

বিরাট ঘন বন আজ আবাদ ভূমি,
লাঙ্গলের ফলায় ফালা ফালা জমিন আজ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     ০ like!

দুঃখ মানুষ-২

লিখেছেন বিবেকিন্দ্রীয়লোচন, ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬



আমার যখন ইচ্ছে হল তোমায় ছুঁয়ে দিতে
ঘোর আধারী বর্ষা তখন আসলো কেড়ে নিতে।
যখন আমার ইচ্ছে হল লাল আলোতে দেখবো
হৃদয় ভাঙ্গার বর্ণমালা কেমন করে শিখবো?
আমার যখন ইচ্ছে হল হীম রাতের ছায়া
তখন দেখি হঠাৎ করে আকড়ে থাকার মায়া।

উজাড় করা ভালোবাসার নীল আলোতে রুপ
কেমন করে ইচ্ছে করে থাকতে তোমার চুপ?
নদীর দেশে ঘুরে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৭৮ বার পঠিত     ০ like!

ফুটপাতের গল্প

লিখেছেন কিবরিয়া জাহিদ মামুন, ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৫

রাস্তার ধারে ফুটপাতের দোকানে চা খাচ্ছিলাম । পাশে দুজন গল্প করতেছিল নীরব শ্রতা হয়ে শুনছিলাম । একজন বলতেছে হালার কশাইরা হরতাল কইরা সাড়ে চারশ টেহার গরুর গোশত পাচশ টেহা লাগাইছে । আর একজনের উওর - আরে হালায় গোশত খাওয়া বাদ দ্যাছ না ক্যা - খাইছ না । সিংহ দেখছ খালি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩১৫ বার পঠিত     ০ like!

পরিবহন শ্রমিক/মালিকদের অবরোধ কার বিরুদ্ধে??

লিখেছেন আল-শাহ্‌রিয়ার, ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৩

তারাই মন্ত্রী, তারাই শ্রমিক- মালিক নেতা। একজন জাসদ থেকে আওয়ামীলীগার হয়েছেন, আরেকজন এখনও স্বৈরাচার এরশাদের অনুসারী, সংসদের বিরোধীদলের এমপি এবং সরকারের মন্ত্রী! সরকারের মন্ত্রীর বাসায় মিটিং করে ধর্মঘটের সিদ্ধান্ত হয়।

ট্রাক চালককে আদালত ফাঁসির রায় দিয়েছে, তার প্রতিবাদে ধর্মঘট। এই ট্রাক চালক রাস্তায় ট্রাক চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে মানুষ হত্যা করেনি।... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৪৪ বার পঠিত     ০ like!

রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলোর মুলধন পিপড়া খায় নাকি হাওয়া হয়ে যায় তা জাতি জানতে চায়

লিখেছেন মুক্তমনা আরিফুল, ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮

ছোটবেলায় মাটির ব্যাংকে টাকা জমিয়ে রাখতাম। আর সেটা যেকোন উপায়ে লুকানোই ছিল একমাত্র চিন্তা যাতে কোন প্রকার লুটপাট না হয়। তখন মোটামুটি নিশ্চিত থাকতাম না আমার মাটির ব্যাংক থেকে লুটপাট হবে না।

তবে এখন নিউজপেপার, মিডিয়ায় দেখতে পাচ্ছি টাকা লুটপাট হচ্ছে। তবে সেটা মাটির ব্যাংক থেকে নয়। এটা হল আসল... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২১৫ বার পঠিত     ০ like!

আল্লায় কি কইছে তা জাইনা কাম কি?সওয়াব পাইলেই অইলো

লিখেছেন যাযাবর রাজা রিটার্নস, ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩

আমরা বাঙালী মুসলমানরা সওয়াবের আশায় আরবীতে সুর কইরা কোরআন শরীফ পইড়া যাই,খতমের পর খতম দেই।
কিন্তু আমগো ভুলেও জানবার ইচ্ছা করে না আল্লাহ কোরআানে কি কইছে?আল্লাহ বানীতে কি আছে?কারন আমগোতে সওয়াবের ঠ্যাকা।আল্লাহ কি কইছে তা জনোনের ঠ্যাকাতো আমগো না।হেই ঠ্যাকাই যদি থাকতো তাইলেতো বাংলায় অনুবাদিত কোরআন শরীফটাই মন দিয়া আস্তে আস্তে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৮২ বার পঠিত     ১ like!

অভাগার ভাগ্যে

লিখেছেন রিয়াজ হান্নান, ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৫

অভাগা যেদিক দিয়া যায় সেখানকার সাগর শুকাইয়া ক্রিকেট মাঠ হইয়া যায়। সব কিছু ছেড়েছুড়ে বনবাসে যাওয়ার উপক্রম। কি আশ্চর্য ব্যাপার এখন আগের মত বন জঙ্গল ও দেখতে পাইনা। বন জঙ্গল তো দুরের কথা নীরব শুনশান কোন জায়গাও পাইনা পাঁচ মিনিট বসার জন্য।

লসের উপর লস! জীবনের অনেকগুলা বসন্ত কেটে গেলো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৮৫ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য