দূর-শুকতারা
পার্কের বেঞ্চে লম্বা পিছল দু-তিনটে চুল ৷
সঙ্গে চুলের ফিতে, ক্লিপ, আর ফুলও খুচরো---
আঁধার-ঘেরা কয়েকটা মুখ যেন স্মৃতি !
গতরাতে ছুটে গেছি লক্ষ্যশূন্য---
দূর-শুকতারার ভেতরে বাইরে এসেছে মোড়…
মোড় এক, মোড় দুই, মোড় অসংখ্য… লাল, নীল, হলুদ…
প্রতিটি মোড় থেকেই উঠে বেরিয়ে বেঁকে
বেঁকেই চলে গেছে হরেক পাকা রাস্তা
তার এক-একটা রাস্তায় ঘুরে ঘুরে আমি
কত হারিয়ে যাচ্ছি---... বাকিটুকু পড়ুন








