আগামী প্রেম
আগামী প্রেম
জাহিন আদিলাহ্
এরপরে যেদিনই দেখা হবে,
অপ্রস্তুত তুমি সিগারেটের ধোঁয়া গিলে কাশতে থাকবে,
দৌড়ে আসবো৷
বাড়িতে মস্ত বড় ছাদ থাকবে,
ছাদে বসে সকলকে ফাঁকি দিয়ে লুকোচুরির প্রেম করবো৷
তুমি হবে লাটাই,
আমি হবো ঘুড়ি,
পুরো আকাশটাই হবে সীমান্ত অসীম৷
ঠিক সন্ধ্যেতে ঘোমটা দিয়ে
খসে যাওয়া তারা গুনতে গুনতেই বাড়ি যাবো৷
মাঝরাস্তায় গেয়ে উঠবে মান্না দের গান,
বিমুগ্ধ হয়ে থমকে যাবো৷
মাঝে মাঝে... বাকিটুকু পড়ুন








