কাছের বেহেস্ত!

জেনো পৃথিবীর কোন কিছুই
মায়ের কোলের মত নয়।
পৃথিবীতে আছে কষ্ট জরা-
ও নিষ্ঠুরতার ভয়।
তবু তোমরা মাকে কর
অবহেলা পুন পুন,
এ কঠিন ধরায় তাঁর চে আপন-
আছে কি কিছু কোন?
সকল মায়ের পায়ের নিচে;
নিশ্চিত বেহেস্তের হাতছানি-
ন্যুনতম ঈমান থাকলে
তবে আমরা সবাই জানি।
শোন, হাতের কাছের বেহেস্তকে
ঠেলিও না দূরে,
তাকে ভালোবেসে এগিয়ে যাও-
চির শান্তির নীড়ে।
২৩/১১/২০১৬
বাকিটুকু পড়ুন









