মধ্যরাতের কাব্য: ৩৯
নবনীতা, কোথায় তুমি?
ঘাসের শরীরে তোমার ঘ্রাণ মেলে ধরে
স্মৃতির পাখনা—
মখমল সুখ—
পাহাড়ে-পাথরে অসহায় তৃণলতা অভুক্ত৷
ঝর্ণার কপাল ছুঁয়ে দেয়া তোমার প্রতিশ্রুতি
আজ তৃষ্ণার্ত পাহাড়ের গান;
সেখানে বসে থাকা অভিশপ্ত চাতক-চোখ
পৃথিবীর ভূ-অভ্যন্তর ভেদ করে পাড়ি দিয়ে যায়
মহাশূন্যে—
কোথায়?
কোথায় তুমি, নবনীতা?
মেঘের মধ্যে লুকিয়ে থাকা বৃষ্টিজল
ভিজিয়ে দেয় চোখ-নাক-চিবুক—
সমস্ত শরীর—
ঘামে৷
পৃথিবীর ঘর্মাক্ত প্রাণ বৃষ্টিকাতর ঈর্ষায়
কাঁপিয়ে দেয় লোকালয়, নির্জন অরণ্য;
শূন্য থালায় কিছু... বাকিটুকু পড়ুন



