somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

বুদ্ধদেব তুমি জাগো

লিখেছেন কাজী জুবেরী মোস্তাক, ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

বুদ্ধদেব আজ কেনো স্তব্ধ তুমি
তোমার পদতলে বইছে রক্ত নদী
তবুও কেনো তোমার ধ্যান ভাঙেনি ?
বুদ্ধ তুমিইতো শুনিয়েছো শান্তির বাণী
অথচ আজ ভিক্ষুরাই দেখো নৃশংস খুনি
ভুলেছে আজ ওরা শান্তির সেই বাণী ৷
জীব হত্যা মহাপাপ,ছিলো তোমার বাণী
অথচ সেথা মানুষই সবচেয়ে কমদামী
বুঝিনা ওরা কেমনতর তোমার অনুসারী ?
মনুষত্বহীন হয়েছে আজ মায়ানমারের ভূমি
এতো হত্যা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     ১ like!

হাতের মুঠি সকলের জন্য খোলে না ,

লিখেছেন ফেলুদার তোপসে, ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

হাতের মুঠি সকলের জন্য খোলে না ,
সকলের জন্য লেখা হয় না নীল চিঠি ,
সবার জন্য শিশির কিংবা
আগুন হওয়া যায় না । ” ... ...


ইতস্ততঃ অনেক হাতই
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারপাশে ---
রোমশ , নির্লোম , রুক্ষ্ম , পেলব ।
মুষ্ঠিবদ্ধ হাতও আছে অনেক
রাতারাতি দিন বদলের
মৌখিক প্রতিশ্রুতি যাতে সর্বত বন্দী।

এসবের মধ্য থেকে কেউ কেউ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     ১ like!

ইসলামী মাজহাব ও উপদলসমূহ | কে সঠিক?

লিখেছেন অসীম প্রান্তর, ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬



শাইখ হাসান আলী বাংলাদেশী বংশোদ্ভূত আলেম, শাইখ, ব্রিটেনের সাফার একাডেমির শিক্ষক; প্রায় ২৬ বছর যাবৎ এ ধারার শিক্ষায় সংযুক্ত আছেন। তিনি মুসলিমের ভিতরে মাজহাব ও উপদলগুলো সম্পর্কে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা করেন যা, YouTube এ আছে। আমি তার ইংরেজিতে দেয়া পূর্ণ বয়ানের বঙ্গানুবাদ করে পাঠকের কাছে তুলে ধরলাম। ভুলত্রুটি ক্ষমাসুন্দর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৮৭ বার পঠিত     ১ like!

মধ্যরাতের কাব্য: ৪৫

লিখেছেন ওয়াহেদ সবুজ, ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

কতদিন দেখা নেই নবনীতা,
যেন শতাব্দীকাল কেটে গেছে এই এক টি স্টলে!
চায়ের কাপে ভাগ্য গণনার হিড়িক পড়ে গেছে—
অধীর উন্মত্ত এই চায়ের কাপগুলিতে, বছরের পর বছর
অনিশ্চিত কপালের ভাঁজ৷
চকচকে চায়ের কাপে পড়ে গেছে সহস্র রাতের আঁধার আস্তরণ;
সেই যে তুমি ছিলে—
ঋণের বোঝা আজ আসমান-ছাদস্পর্শী;
নবনীতা, বন্ধ হয়েছে তোমার হাতব্যাগের মুখ যেদিন,
আজ সেদিনের বিদায়-পরিণতি—
হৃদয়-আদালত কর্তৃক আমার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০০ বার পঠিত     ১ like!

দ্য অ্যাবসেন্স অফ এমিলি

লিখেছেন ওয়াসি আহমেদ, ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

কাজটা শুরু করার পাঁচ মিনিটও হয়নি, এমন সময়ে একটা চিৎকার শুনতে পেলাম আমি। হঠাৎ করেই চারপাশ থেকে অসংখ্য মানুষ আমাকে ঘিরে ফেলেছে ….
………….
এমিলিকে (আমার দ্বিতীয় স্ত্রী) বিয়ে করার পর, আমি নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় ওর বাড়িতেই উঠে পড়ি। বাড়িটা বেশ বড়, চারপাশ ঘিরে অনেক জমিজমা। আমাদের পাশের বাড়িটা প্রায় হুবহু একই রকম... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     ০ like!

আমার গাঁয়ে সবুজের অভিযান

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫



আমার গাঁয়ে সবুজের অভিযান
লক্ষ্মণ ভাণ্ডারী

এ গাঁয়ের মাটি আমার আপন
আমার পূণ্য ও পবিত্র জন্মভূমি,
এ মাটিতে ফলে সোনার ফসল
সোনা ধানে ভরা খেতের জমি।

গাঁয়ের পাশে বয়ে চলে নদী,
গাঁয়ের মাঝিরা নৌকা চালায়।
সকাল হলেই গাঁয়ের চাষীরা,
কাস্তে হাতে নিয়ে মাঠে যায়।

গাঁয়ের কামার,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     ০ like!

আর্ন্তজাতিক বিশ্বের এ অপ রাজনিতীর কাছে আজ মুসলিম বিশ্ব পরাজিত ও রক্তাক্ত !।

লিখেছেন গাজী ইলিয়াছ, ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

জাতিগত ভাবে এ পৃথিবীতে মুসলিম হত্যার কোন বিচার আছে বলে মনেহয় না।আন্তর্জাতিক কার্যকালাপে মনে হয় কিভাবে মুসলিম নিধন করা যায় এবং কিভাবে মুসলিম জাতিকে দীর্ঘমেয়াদী আন্তঃকলহ ও হত্যাযজ্ঞে লিপ্ত রাখা যায় সেই চক্রান্তই আজ তারা করে যা খুবই পরিস্কার। মুসলিম নিধনকারী ও সুদের আবিস্কারক আজ নোবেল শান্তি পুরস্কারে ভূষিত! দীর্ঘকালীন... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৮৬ বার পঠিত     ০ like!

রোহিঙ্গাদের প্রতি মানবতা কেবল বাংলাদেশকেই কেন দেখাতে হবে?

লিখেছেন নিরাপদ দেশ চাই, ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

রোহিঙ্গা নির্যাতনের ভয়াবহ সব ছবি যারা বাংলাদেশী ব্লগ ও ফেসবুকে পোস্ট করছেন, তাদের প্রতি একটি অনুরোধ , দয়াকরে গরীবের কাছ থেকে দয়া মায়ার আশা ত্যাগ করে যেখানে এসব ছবি পোস্ট করলে লাভ হবে সেখানে করুন। উন্মুক্ত নেটওয়ার্কের এই যুগে আপনি ইচ্ছে করলেই বিদেশী ওয়েবসাইট এবং বিদেশী ব্লগ বা ওপেন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৭১ বার পঠিত     ১ like!

হরিণাক্ষী তোকে নিয়ে

লিখেছেন জিসান অাহমেদ, ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫



বিকালের সোনালি রোদে-
পুকুরপাড়ের ধারে কদম ফুলের গন্ধে,
তরঙ্গায়িত মোহনীয় জলসুরের ছন্দে ছন্দে,
শুষ্ক পাতার মর্মর ধ্বনি অার তোর নূপুর নিক্বণে,
তোর ঊষর মনোভূমিতে ফলাব সোনালি ফসল।

গোধূলির রক্তিম অাভায়-
নীলাচলের ঝর্ণার স্বচ্ছ স্ফটিক জলে,
নিভু নিভু সূর্যের সিঁদুরে রঙ গায়ে মেখে,
তোর হরিণাক্ষী ছুঁয়ে প্রজাপতির ডানায় চড়ে,
তোকে নিয়ে উড়ে যাব অন্তহীন নীলাম্বরীর বুকে।

নিস্তব্ধ এক যামিনীতে-
দীঘির জলের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২১৬ বার পঠিত     ২ like!

তুষারপাত

লিখেছেন আশিক হোসেন, ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬


যখন এমন দিনে শহরে বরফ নেমে আসে ,
নিঃসঙ্গ স্নো-ম্যান সব দাঁড়ায় অজীব ঘাসে ,
আর শীতল জিহ্বায় চেটে নিতে থাকে সাদা অন্ধকার ;
হিমাঙ্কের নিচে বসে প্রেমিকেরা তখন মৃত্যুকে ভালোবাসে ,
পর-পুরু্ষের হাতে প্রেমিকারা শিহরিত হয় বারবার ।

' শৈত্যের আঘাতে মৃত্য ! ' এই খবরে তোমার কি বা দায় ?
কারো স্পর্শ মুছে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০২ বার পঠিত     ১ like!

মানবিক মূল্যবোধ

লিখেছেন মাকার মাহিতা, ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

মরছে মানুষ ধুকে ধুকে
মরছে মানবতা
নারী-শিশু-বৃদ্ধ কে আজ
কে করবে সহায়তা,
ক্ষয় হয়েছে শ্রদ্ধবোধ আর
ক্ষয় হয়েছে মূল্যবোধ
এই সমাজের মানুষগুলো
হচ্ছে সবাই নির্বোধ,
টাকার কাছে নত সবাই
মাস্তানরা চালায় দেশ
মানবতা-মূল্যবোধের
আছে কি অবশেষ?
হক-কথা কবে যারা
মরবে ধুকে ধুকে
ঠুস করবে একটা গুলি
মজলুমের-ই বুকে,
রোহিঙ্গারা মানুষ না-তো
জীব-জানোয়ার বটে
তাদের কথা বলবে কে ভাই
নিজের টাকায় খেটে।



বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     ০ like!

চলে এসো প্রিয়তমা

লিখেছেন খায়রুল আহসান, ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩১

ঘুম থেকে উঠে দেখি, তুমি চলে গেছো।
বিদায় বেলায় দেখা হলোনা!
সম্ভাষণহীন চলে গেলে,
কিছু বলে গেলেনা,
মনটা ভারী হয়ে এলো।
আজ দুপুরে একা একাই গান শুনবো,
আজ গান শোনার আর শোনাবার--
কেউ থাকবেনা, কোন আবদার করার।
কেউ ঘুমুবেনা বুকে মাথা রেখে
আমাকে এক স্বপ্নরাজ্যে নিয়ে যাবার।
বিকেলে চলে এসো... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৩৬৭ বার পঠিত     ৬ like!

রোহিঙ্গা সমস্যায় পৃথিবীর দায়

লিখেছেন পেলব চক্রবর্তী, ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২২



একাত্তরে শরণার্থী শিবিরের ছবি দেখি পত্র-পত্রিকায়। খুব আপনজনের মুখে শুনেছি শরণার্থীদের জীবন,চলাচল,পরিবেশ।শরণার্থী মানেই সহায়হারা সাদা-কালো ছবির দরিদ্র যাত্রী। বেঁচে থাকার আদিম বাসনায় শরণার্থী পথে হাঁটে। পথে পাহাড়-সমুদ্র সবকিছুকে একাকার করে শরণার্থী নিরাপদ আশ্রয়ে ছোঁটে। এতে জীবন গেলে ক্ষতি নেই। নিজভূমে যেখানে মৃত্যু নিশ্চিত, সেখানে বাঁচার চেষ্টায় মৃত্যু গর্বের সমতূল্য।

মায়ানমারে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩২৭ বার পঠিত     ০ like!

নারী

লিখেছেন শরতের ছবি, ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

(আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস । তাই একটু কিছু বলবার চেষ্টা ।)

প্রকৃতি বড় রহস্যময় ।
সৃষ্ট সৌন্দর্যের সকল উপাদানই রহস্যময় ।
এর মধ্যে চাঁদ ,ফুল নদী সবচেয়ে বেশি রহস্যময়।

পুরুষ মনে করে এই সব স্ত্রী বাচক ।
সূর্য কে ভাবে আবার পুরুষ বাচক । কেননা তার একটু পুরুষ পুরুষ ভাব ।
প্রখরতা বেশি... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৩০ বার পঠিত     ১ like!

এমন একজন নারী

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪

হয়ত তুমি জানো, কিংবা
একদমই জানো না
তোমার ভিতর সঙ্গোপনে
কাঁদছে বসে একজনা


অনেকদূরের স্বপ্নালোকে
জলের দেশে পরীর দেশে
অমরাবতীর সোনার মেয়ে
তারার আলোয় বেড়ায় ভেসে


সেই মেয়েটি বর্ষা শরৎ
হেমন্ত বা শীত বসন্ত যেন
সেই মেয়েটির নেই উপমা
তার উপমা অরূপরতন হেম


যখন তুমি ঘুমের ভিতর
কিংবা গভীর ধ্যানের ভিতর কাঁদো
বুকের ভিতর আগলে রেখে
দগদগে এক ক্ষত,
সেই মেয়েটি তোমার ভিতর
বীজ... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ২৭৯ বার পঠিত     ৯ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য