somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

বয়ঃসন্ধির খুনসুটি (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৩৩

হঠাৎ কখনো উৎসব আসে
স্তব্ধ কোলাহল মুখর হয়
আমার মুখরতা লুকায় আঁধারে।
গেরস্থালি ঘটি বাটি
বেলুন ওড়ানো শৈশব কাল
বয়ঃসন্ধির খুনসুটি।
রাস্তা জুড়ে রঙের স্রোত
গায়ে ঢলে পড়া চুমকির ঝাঁকে
রঙীন ফানুস খরস্রোত।
এক মুঠো উষ্ণতায়
ভিড়ের মাঝেও স্বপ্ন বোনে
আঙুল জড়ানো ভালোলাগায়।
কারনবিহীন বিচ্ছিন্নতা
আসা যাওয়ার পথের ধারে
চুঁইয়ে নামা নীরবতা।
এক নিমেষে ভাঙব বলে
হুটোপাটি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৮ বার পঠিত     like!

ইচ্ছেরা ছুটে চলে (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৩৩

ইচ্ছেরা ছুটে চলে
ডানা মেলে অনন্তর
ভিসুভিয়াসের উদগ্র জাগরণে।
লাগাম পড়ানো বৃথা
মন কি সরকারী চাকুরে নাকি?
আদেশের জালে বাঁধা।
তাও তো তোমার মুখ চেয়ে
বৃষ্টিকে রেখেছি দুরে
বিদ্যুতের চাবুক কষিয়ে।
ইচ্ছে উড়ান দমাতে
নিজেই পুড়েছি অহরহ
লক্ষ অনল দহনে।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     like!

হৃদয় জোড়া ঘ্রাণ (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৩১

জানলা বন্ধ করে
হৃদয় জোড়া ঘ্রাণ
অন্ধকারের ঘোরে।
চোখের পাতায় তুমি
ঝাপসা জলের তোড়ে
আগুন মাঝে খুঁজি ।
ছোঁয়ার নেশায় ভাঙে
কাদামাটির বাঁধ
একটু দেখতে চেয়ে।
তোমার ব্যস্ত সাজে
কপাল মাঝে চাঁদ
ঠোঁটের ছোঁয়ায় নামে।
না হয় দুরেই থাকি
একলহমার ছবি
চাইতে পারি নাকি?
সাজলে না হয় রণসাজে
হাজার কাজের ফাঁসে
ভাঙা খোঁপার বিপুল কালো ত্রাসে।
তাও যে তুমিই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!

নিঃসঙ্গ অন্ধকারে (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৩০

যেতে পারি,যেতেই পারি
নিঃসঙ্গ অন্ধকারের মধ্যে ডুবে
সীমাহীন অনন্তর দেশে।
যেখানে শান্তির ডানায়
ঝিকিমিকি আলো,
পাখির নরম পালকে।
মায়ের কোলের মতো ঘুম
বেহিসাবী জীবনের
সব দাঁড়ি টেনে।
নিবিড় কোমল আলিঙ্গনে
তিতকুটে যন্ত্রণার
অধ্যায় অবসানে।
লোভী শৃগালের মতো লোভে
পাড়ি দিতে গিয়ে দেখি
তোমার ব্যকুল চোখ চেয়ে আছে নির্নিমেষে।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!

প্রত্যাখ্যান

লিখেছেন nilkabba, ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৩০

আমি কাদঁবো না আর তোমার ব্যাথায়
আমি গাইবো না গান তোমার আশায়
আমি লিখবো না আর কাব্য কোন
স্মৃতির চোরাপাতায়।

আমি ছিড়বো না ফুল কোন গাছের
গাঁথবো না... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২১ বার পঠিত     like!

ভালোবাসা? এ এক অন্য অসুখ (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২৮

নিজেকে নিয়ে ভাবিনি কোনোদিনই--
জানলার পর্দার রঙ নিয়ে মাথা ঘামিয়েছি,
খেলার মাঠের ক্ষেত্রফল নিয়ে অঙ্ক কষেছি,
অন্য কারো ভালোবাসার স্বপ্ন দেখে টিটকিরি দিয়েছি,
তাদের জন্য গোলাপ তুলতে গিয়ে কাঁটাও খেয়েছি।
ভাবিনি কোনোদিন আমার সত্তা নিয়ে
জীবনের সাথে তাল মেলাতে ঘোড়ার মতো ছুটেছি,
রাস্তায় কোনো অশ্বশালা পাইনি,
না একটু জিরেন, না দলাই মলাই,
অবিশ্রান্ত ছুটেছি শুধু নিজের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     like!

হৃদয় জোড়া তালা (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২৬

দরজা জানলা বন্ধ করে হৃদয় জোড়া তালা
তোমার সাথে কথা ছিল রঙীন বেলুন ওড়া
সেই আকাশে নীলের আগুন যেথায় পাগলপারা
সাদা মেঘের ভেলার মাঝে তোমার চোখের তারা
রুপোর মতো জোছনা ছড়ায় আকুল পরশ ভরা
বাঁধভাঙা জল যেমন ছোটে রক্ত ফিনকিধারা।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

জীবন (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২৫

তিনটি শব্দ।
মাত্র তিনটি শব্দ।
গোটা জীবনকে এক হাটে কিনে
অন্য হাটে বিক্রি করতে পারে,
ধুন্ধুমার আলো বিলোতে পারে,
সুর্য, তারা বা চাঁদকে প্রতিযোগিতায়
গো হারান হারাতে পারে,
নীল জোছনা ছড়াতে পারে,
লালপদ্মের সারি সারি চাষ করতে পারে,
বুকের মাঝে ঠান্ডা আগুন জ্বালাতে পারে।
তিনটি শব্দ, শুধু মাত্র তিনটি শব্দে
একটা জীবনের পুরো কবিতা লেখা হতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬২ বার পঠিত     like!

হারানো স্মৃতি (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২৪

মনের দরজাগুলো সব বন্ধ করেও
হারানো স্মৃতি আটকাতে পারি না,
যেমন সব জানালায় খিলকপাট লাগিয়েও
আলোর চুঁইয়ে নামা রোধ করা যায় না।
হৃদয়ের প্রকোষ্ঠে গুঁড়ি মেরে থাকে প্রেম,
আলপটকা বাঁধন ডিঙিয়ে চুরি করে আসে হেম।
নতুন আগুনে উত্তাপ, খর দৃষ্টির শান,
বিফল সকলই, ফিরে এলে সেই ঘ্রাণ।
আশঙ্কার চোরাবালি, সলিলসমাধি স্বপ্নের,
বানভাসি অলীক আশা, তোড় যন্ত্রণার।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৭ বার পঠিত     like!

বাসি ফুল (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২৩

সে নদীর দুইদিকে দুটো মুখ,
একমুখে সে আমাকে দাঁড় করিয়ে রেখে
অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল,
আর যাওয়ার আগে বুঝিয়ে গেল,
"আমি অমনি করে আসি, অমনি করে যাই,
আমি থেকেও নেই, না থেকেও আছি।"
আমার কাঁধের উপর হাত রাখল সময়, বললে,
"দেখলে, কান্ডটা দেখলে?
আমি কিন্তু তোমাকে ছেড়ে কক্ষণো থাকি না।"
তার কথাটা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     like!

হিল্লা বিয়ে কি?

লিখেছেন মার্কো পোলো, ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২৩


হিল্লা বিয়ে সম্পর্কে আগে মাঝেমধ্যে শুনতাম, কিন্তু তেমন বুঝতাম না। চিন্তা করতাম এ আবার কেমন বিয়ে! একজনের স্ত্রী অন্যজনের সাথে বিয়ে দেয়, কারন টা কি! যাইহোক হিল্লা বিয়ে সম্পর্কে জানেন না এমন বাংলাদেশী হয়তো একজনও খুঁজে পাওয়া যাবে না। বাংলায় এটা কোনকালেই ছিল না কিন্তু এখন গত পনেরো বিশ... বাকিটুকু পড়ুন

৫৪ টি মন্তব্য      ৪০০২ বার পঠিত     like!

আনমনে (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২০

যদি কখনো আনমনে
অলস শীতের চাদরে
আমাকে মনে পড়ে অবসরে,
হাজির হব চোখের তারাতে
কিন্তু যদি প্রশ্ন নামে
একরাশ বিরক্তি বাঁকানো ভ্রূ তে,
আঁধারের মতো চুপিসারে নেমে
মিলিয়ে যাব দিগন্তের পারে।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৬ বার পঠিত     like!

নীল আকাশে (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:১৯

এক ফোঁটা শব্দ
কি অবলীলায় ফোটাতে পারে পদ্ম,
অশান্ত ঢেউ জলে শাপলা-শালুক
প্যানপেনে গদ্যের বাগানে সুখ।
শব্দের ঝিরঝিরে বৃষ্টি
উথাল-পাথালী মনে শুভদৃষ্টি
আঁধার ছাড়িয়ে নামা জোছনা
শরীর ছাড়ানো ভেজা সৃষ্টি।
ঝরঝর বর্ষণে শব্দের
সোনালী সকালে সেই শিশিরের
শান্ত ডানার চিল নীল আকাশে
ডানা মেলে পথে অনন্তর।
কিন্তু হঠাৎ কোনো কারণে
শব্দের স্রোতে বাধা পেলে
শুন্যতা জাগে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

একা থেকে আরো একা হয়ে (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:১৫

প্রাণহীন প্রাণের অভিলাষে,
মরা গাছে ফুলের অভিপ্রায়ে
নিঃসঙ্গ এক মোমশিখা
নিজেকে আমরণ দহনে
অনায়াসে নিঃশেষ করে
আলেয়ার মায়ায় ভুলে
মরুভুমি প্রান্তরে একা
মরীচিকায় স্তব্ধ হয়ে।
যন্ত্রণার স্রোত তরঙ্গ
ইথারে বাহিত বোধ
শুন্যতা পেঁচিয়ে ধরে
জিওমেট্রিক প্রগ্রেসের গুনিতকে
মুহুর্তে আচ্ছন্ন করে
আমার সকল স্তরে
নিরুপায় ইচ্ছার বিরুদ্ধে
একা থেকে আরো একা হয়ে।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     like!

প্রেমপত্র-৭৪

লিখেছেন সানবীর খাঁন অরন্য রাইডার, ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ২:১২

বালিকা,
ভালোবাসার কথা আটকে রেখে লাভ কী?সারাটা জীবনই তো ভালোবাসাকে আটকে-আটকেই কাটিয়ে দিলাম। কী এমন লাভ হল ওতে,
বল? এখন আর আগের মতন নেই আমি। তার চেয়ে বলে ফেলি,"ভালোবাসি" ।বেশি হলে এই টুকুইতো বলতে পারবে-"যাও ভাগো!",, না?আমার ভালোবাসাটা তো আর কমিয়ে দিতে পারবে না!যার হৃদয়ে ভালোবাসা আছে, সে তো কখনোই রিক্ত নয়।... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৫১১ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য