স্বপ্নের এপিটাফ
এখন সময় কই?
এত প্রশ্নোত্তরের! রোবোটিক জীবনের
এলগরিদম মেলাতে
কেবলই ছুটে চলা!
অনুভবগুলো বড় বেশি কর্পোরেট
এখন স্পন্দন বাড়ে কমে- শেয়ার বাজারের দরে,
টিআরপির সাথে সাথে,
কিংবা পার্টনারের নতুনত্বে!
স্বপ্ন এখন রেসের ঘোড়া! স্বপ্ন ছাড়া কেউ নেই- কিন্তু
তুমি যে স্বপ্ন খোঁজ-তা
বাণিজ্যিক ফুটপাতে হাঁটা
বেকারের মতো-অবলম্বনহীন!
ভালবাসা? এখন কেবলই 'ভাল' বাসা,
সহজে মেলে না- মেলে তো মূল্যটাও... বাকিটুকু পড়ুন














