তর্জনী
একটি তর্জনী - কী আশ্চর্য তার ক্ষমতা!
বীরদর্শন দৃঢ়তায় বেড়ে উঠা যুবাগুলিকে,
রামায়নের হনুমানের মতো
বুক চিড়ে দেখিয়ে দিতে সাহস দিয়েছে--
তাদের হৃদয়ে শুধু এই ভূমি।
একটি তর্জনী, কী আশ্চর্য তার ক্ষমতা!
হাতে মাছের কাঁটা লাগবে বলে
যে মা সবসময় খাইয়ে দিতো,
সেই হাতেই আগুন রাইফেল তুলে দিয়ে
উঠানের পরে সড়কের পথে... বাকিটুকু পড়ুন





