চিতা

একখানি চিতা জ্বালিয়ে রেখেছে মন
ধিকিধিকি করে রোজ সে আগুন খায়
কখনো নিভু কখনো বা দাউদাউ
জানিস্ চিতাও শান্তির জল চায়!
কান পেতে শুনি আগুনের প্রিয় নাম
চোখমেলা চোখে ফুলকির রক্তিম
জিভ গলে গলে তিতকুটে লালারস
জানিস্ চিতাটা জ্বলে কেন দ্রিমদ্রিম ?
কি নাম, কি নাম, ভেবে হলি দিশাহারা
নাম জমা আছে শতাধিক প্রান্তরে
একই জলধারা যে রক্তদাগ মোছে
সেই জল... বাকিটুকু পড়ুন












