বিশ্বমুসলিম জেগে ওঠে শবে বরাতে

বিশ্বমুসলিম জেগে ওঠে শবে বরাতে
সাইয়িদ রফিকুল হক
মুসলিম-জাতি ভাগ্য-ফেরাতে
আজি করবে ইবাদত
শবে বরাতে!
পুণ্যরজনী আবার যে তাই
ফিরে এলো ধরাধামে,
বিশ্বমুসলিম জেগেছে এবার
শবে বরাতের নামে।
আজকে দেখি তাইতো ঘুম নাই
কারও চোখে,
পুণ্যরাতি-জাগরণে
দিশেহারা সর্বলোকে।
বিশ্বমুসলিম জেগে ওঠে
পুণ্যরাতে—শবে বরাতে,
সারা রাতের ইবাদতে
নিষ্পাপ হবে সে প্রভাতে।
এসো সব ভাই—এসো বন্ধু
মিশে যাই প্রভুর প্রেমে,
মুক্তি তোমার মিলবে নাকো
মিথ্যা মণি-মুক্তা-হেমে।
এসো সব ভাই—এসো বন্ধু
ডুবে যাই প্রভুর... বাকিটুকু পড়ুন






