আমিও ছিলাম....

আমিও ছিলাম লাজ রাঙা ভোর
ফুল পাখিদের দলে
আমিও ছিলাম নীলচে আকাশ
স্মৃতির কোলাহলে
আমিও ছিলাম তপ্ত দুপুর
বিষন্নতার নীল
আমিও ছিলাম দুঃখ সুখের
ফেরারী গাংচিল
আমিও ছিলাম মন মহুয়ার
মাতাল করা গন্ধ
আমিও ছিলাম ভুল খাতার এক
সরল কোন অংক।
বাকিটুকু পড়ুন








