বেগুন মূল্য চৌগুণ

শহীদুল ইসলাম প্রামানিক
তিন টাকা শের বেগুন কিনে
তেত্রিশ টাকা বেচে
তারপরেতেও দোকিনারা
বত্রিশ দাঁত খেঁচে।
লাভ হয় নাই ঝামটা মেরে
বলছে সারাক্ষণ
হাজার টাকা লাভ করে নেয়
বেচলে কয়েক মন।
কৃষক বেচে পানির দরে
পায়না সঠিক দাম
ব্যবসার নামে মধ্যভুগি
করছে যে ইনকাম।
উৎপাদক আর খাদোক যারা
ঠকছে সদাই ভাই
দ্বিগুন চৌগুণ লাভ খায় যারা
তাদের বিচার নাই।
বাকিটুকু পড়ুন






