শীতবুড়ী
শীতবুড়ীটা খুব ক্ষেপেছে ধরছে ভিষন চেপে,
গায়ে কেমন দিচ্ছে কাঁটা উঠছি কেঁপে কেঁপে।
কাঁথার উপর লেপ চাপিয়েও পাচ্ছিনাতো পার
শীতবুড়ীটা আচ্ছা পাজি দিচ্ছেনাতো ছাড়।
সাদা চাদর গায়ে দিয়ে দিচ্ছে হানা ঘরে,
মাথায় টুপি পায়ে মোজা পরছি শীতের তোড়ে।
জামার উপর দিচ্ছি জামা হচ্ছেনাতো কাজ,
শীতবুড়ীটা বেহায়া এমন নেইতো কোন লাজ।
শীতবুড়ীটার ঝুলায় আছে হরেক স্বাদের পিঠা,
দুধপুলি আর চিতই... বাকিটুকু পড়ুন






