somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

সোনালি শিশির -রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ

লিখেছেন আ স রনি আহমেদ, ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮


কিবরিয়া চলচ্চিত্রের ব্যবসায় নামবে।
কাহিনী রচনার জন্যে প্রথমেইসে নিবাচন করলো গল্পকার ইসহাক খানকে
মুক্তিযোদ্ধা এই তরুন গল্পকার রাজনীতি সচেতন লেখার জন্যে অনেকের দৃষ্টি
আকর্ষন করেছে। তবে বাজারে পরিচিতি কম। ছাত্রজীবনে উভয়ে প্রায় একই
আডডায় ছিলো বোলে বোধহয় কিবরিয়ার এই নামটিই প্রথম মনে পড়েছে তা
ছাড়া কেনই বা সে ইসহাককে নিবচিত করবে। ব্যবসার জন্যে যে চলচ্চিত্র
এখানে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     ০ like!

বাংলাদেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলের অন্যতম পথিকৃত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক সাইমন ড্রিং-এর ৭১তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬


বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পরিবেশনায় কিংবদন্তি বিখ্যাত সাংবাদিক সাইমন ড্রিং। তিনি বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের বৈদেশিক প্রতিনিধি হিসেবে বিশ্বের অনেক জায়গা ভ্রমণ করে তরতাজা ও গুরুত্বপূর্ণ খবর পরিবেশনের মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। এছাড়াও তিনি লন্ডনভিত্তিক দ্য ডেইলী টেলিগ্রাফ, বিবিসি টেলিভিশন এবং রেডিও সংবাদ ও চলতি ঘটনা তুলে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৯৯ বার পঠিত     ২ like!

একালের নন্দলাল

লিখেছেন অচেনাঅতিথি, ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬

স্বপ্ন শুধু দেখি ভবিষ্যতের,
পড়ে থাকি নিয়ে অতীতের স্মৃতি,
বর্তমানটা দায়ে পড়ে দিচ্ছি পাড়ি,
"নন্দলালের" হয় নি এখনো ক্ষতি!!

দেশভর্তি নন্দলালের দল,
দিনে দিনে হচ্ছে যে তাই ভারী,
পুরাতনদের খাচ্ছে আস্তাকুড়ে,
নতুনেরও হচ্ছে হাতেখড়ি!

পরিবর্তন আসছে ঢিলেমিতে,
উন্নতিতে নাই কোনো লক্ষণ,
সুযোগ পেয়ে রক্ষকের দল,
হাসিমুখে করছে যে ভক্ষন!

বলছি বেশি করছি কম,
চাপার জোড়ে ঘুরছে চাকা,
অধঃপাতে হচ্ছে গতি,
ইঞ্জিন যে তেলে ফাঁকা! বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     ১ like!

- ডেমোক্র্যসি ফ্রাই

লিখেছেন বাকপ্রবাস, ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮


দেখাদেখি নেই
চোখাচোখি তাও
বাড়ির মুখে বালির ট্রাক
তার জবাব দাও।

ফোন করেছিলাম
ধরলেনা তাও
পেট্রোলবোমা কে ছুড়েছে
তার জবার দাও।

ভোটাভোটি নেই
নির্বাচন তাও
রাকিবগং হেচকি তুলে
খেয়ে যাচ্ছে ফাও।

বাদপ্রতিবাদ নেই
টুশব্দ তাও
গণতন্ত্র ছেকা হলে
উল্টেপাল্টে দাও।
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯১ বার পঠিত     ০ like!

কবিতা অবিনশ্বর

লিখেছেন খায়রুল আহসান, ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

অদ্যাবধি পৃথিবীতে যত কবিতা লেখা হয়েছে,
যেখানে যত জানা বা অজানা ভাষায়, কিংবা-
লেখা হয়নি, তবে-
কবি মনে ধ্বনিত হয়েছে, কিংবা-
কবির ওষ্ঠে উচ্চারিত হয়েছে,
তার প্রতিটি অক্ষর যেন হৃদয়ের গলিত নির্যাস!
প্রতিটি যতিচিহ্ন যেন শ্বাসনালীর তপ্ত প্রশ্বাস!
প্রতিটি শব্দ যেন একেকটি প্রবাহমান ইতিহাস!

তা হোক সে কবিতাটি কেবল আনন্দের নির্মল,
কিংবা প্রেমের নিটোল বা কোন বেদনার বোল,
তার সবটুকু... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৩১৪ বার পঠিত     ৩ like!

সেবাখাত হোক শিল্পভিত্তিক

লিখেছেন রীফাত, ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

"কত ধানে, কত চাল"- এই প্রবাদ বাক্যকে অনেক সময় ইংরেজিতে মজা করে বলা হয়- "হাউ মেনি পেডি, হাউ মেনি রাইস"। আর আমি এই মুহূর্তে চাইনিজ কমলা খেতে খেতে ভাবছি- "হাউ মেনি চাইনিজ কমলা, হাউ মেনি বিচি"।
এই কমলা আকারে ছোট, রসালো, বিচি নেই বললেই চলে। চীনাদের নিয়ে আমার বিস্ময়ের অন্ত... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫৪ বার পঠিত     ০ like!

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন

লিখেছেন মন্ত্রক, ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ সম্পূর্ণভাবে হানাদারমুক্ত হইয়াছিল। অবসান ঘটিয়াছিল বাঙালির হাজার বত্সরের রুদ্ধশ্বাস প্রতীক্ষার। কিন্তু বিশাল একটি অপূর্ণতা থাকিয়া গিয়াছিল। ইহা কি ভাবা যায় যে, অভূতপূর্ব এ ইতিহাসের যিনি স্রষ্টা, যাঁহার নামে হাসিমুখে প্রাণ উত্সর্গ করিয়াছে লক্ষ লক্ষ মানুষ, মাথা পাতিয়া লইয়াছে অকল্পনীয় দুঃখ ও ক্লেশ— তাঁহাকে ছাড়া এই... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯০ বার পঠিত     ০ like!

কথাচ্ছলে মহাভারত - ১১৯

লিখেছেন দীপান্বিতা, ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

[পূর্বকথা - কৃষ্ণ ও অর্জুন সপরিবারে যমুনার তীরে বেড়াতে গেলেন....ব্রাহ্মণবেশী অগ্নিদেব এসে তাদের খান্ডব বন দহনের অনুরোধ করলেন...কৃষ্ণ ও অর্জুন অগ্নিকে সর্ব প্রকার সাহায্যের আশ্বাস দেন.....]



ইন্দ্রাদি দেবতার সহিত অর্জ্জুনের যুদ্ধ ও ময়দানবাদির পরিত্রাণঃ

অতি ক্রোধে পুরন্দর ইন্দ্র তাঁর ঐরাবতের উপর চড়ে বসলেন। হাতে তাঁর বজ্র। মাথায়... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১২৬৩ বার পঠিত     ৫ like!

ছড়ার পাহাড়

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪

এ সুবিশাল পোস্টটি যাঁকে উৎসর্গ করলাম :

ব্লগার শায়মা
(তাঁর কারণে আমাকে অনেকগুলো ছড়া লিখতে হয়েছিল)

***

ভুলে যাওয়া ঠিকানা

তখন আমার অল্প বয়স, কতই বা আর হবে
মা-চাচি আর খালা-ফুপুর কোল ছেড়েছি সবে
তখন আমি তোমার মতো ছোট্ট ছিলাম কী যে
গেরাম ভরে ঘুরে বেড়াই বাবার কাঁধে চড়ে
সকালবেলা বিছনাখানি থাকতো রোজই ভিজে
ওসব এখন বলতে গেলে লাজ... বাকিটুকু পড়ুন

৮৬ টি মন্তব্য      ১৭৯৮ বার পঠিত     ১৯ like!

শুনেছি তুমি আছো বিক্রির অপেক্ষায় !

লিখেছেন সাখাওয়াত হোসেন বাবন, ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২

মুঠো মুঠো প্রেম
পকেট ভরা জ্যোৎস্না নিয়ে
হেটে বেড়াই বিরান ভূমিতে
উৎসবের আয়োজনে

পদ চিহ্নের দাগ এখনও তাজা
বৃষ্টি আর প্লাবনে পারেনি তা
মুছে দিতে ;

তোমার সিঁথিতে ম্লান জ্যোৎস্নার আলো
লোক লজ্জার ভয়ে
গুটিয়ে নিয়েছে যারা দোকান
তুমিও মিশে গেছো তাদের দলে

আমি কিন্তু ঠিক হেটে চলেছি
বিরান ভূমিতে
মুঠো মুঠো প্রেম
আর পকেট ভরা জ্যোৎস্না নিয়ে

রাজ উৎসবের হলী খেলায়
মত্ত ছিল যারা
তারা কেউ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     ১ like!

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নগুলো আরো অনেক গবেষণা করে করা উচিৎ

লিখেছেন দিব্যেন্দু দ্বীপ, ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪

“শেষের কবিতা” কে লিখেছেন -তা জানার প্রয়োজন রয়েছে, তবে এ প্রয়োজনটা খুব সামান্য প্রয়োজন। বইটা কেনার প্রয়োজনে। সেক্ষেত্রে কে লিখেছে, তা না জানলেও হয়। দোকানে গিয়ে যদি বলা হয় একটা “শেষের কবিতা” দেন, তাহলে লাইব্রেরিয়ান বইটা থাকলে আপনাকে দেবে। শুধু এটা আপনাকে জানতে হবে যে, বই কিনতে বইয়ের দোকানে যেতে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৩১ বার পঠিত     ৩ like!

অরন্য আর পাথর যেন শত বছরের দৃঢ় আলিঙ্গনে, বিখ্যাত টুম্ব রেইডার ম্যুভির "তা -প্রহম" আমার চোখে

লিখেছেন জুন, ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০


"তা-প্রহম" বৌদ্ধ মঠ

সে অনেক অনেক বছর আগের কথা সে সময় দক্ষিন পুর্ব এশিয়ার দেশ ক্যম্বোডিয়ার বর্তমান সিয়েমরেপ ছিল এক উন্নত সভ্যতার পীঠস্থান। এলাকাটি ছিল বিখ্যাত খেমার রাজবংশের অধীন। ১১২৫ খৃষ্টাব্দের কোন এক দিনে সেখানকার রাজা দ্বিতীয় ধরাইন্দ্রবর্মন এবং রানী শ্রীজয়রাজকুদমনির ঘর আলো করে উজ্জ্বল নক্ষত্রের... বাকিটুকু পড়ুন

১১৬ টি মন্তব্য      ১৯১৮ বার পঠিত     ৩৬ like!

নিঝুম দ্বীপের নির্ঘণ্ট-চারঃ কোমর সমান কাঁদা...! (ভিন্ন রোমাঞ্চ)

লিখেছেন সজল জাহিদ, ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২২

হাতিয়া নেমে মোটরবাইকে ৩২ কিমি দূরের মোক্তারিয়া ঘাট। সবুজের বুক চিরে সোজা পীচ ঢালা রাস্তা। আর চারপাশে গ্রাম্য চিরাচরিত বিশুদ্ধ আর অম্লান ছবি। পথে নামার বাজার এ একটু থেমে গরম-গরম জিলাপি আর মহিষের দুধের চা (আমি লাল চা...!) সেই জিলাপি আর চা খেয়েও এক ঘটনা...! এরপর মেঘনার মোহনায় পৌঁছে, নৌকার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২২০ বার পঠিত     ৪ like!

তব বিজয়ে

লিখেছেন যাযাবর৮১, ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২০



কেন প্রিয়া লাগে না ভাল
সব কেন আঁধার কালো ?
পাঠিয়ে দিলাম ভেজা কদমের গন্ধ
তবুও প্রিয়া চোখ কেন গো বন্ধ ?
ভিজে যাওয়া বৃষ্টিতে ভিজুক প্রাণ
শান্তির শান্ত ধারা যেন বহমান,
খুলো খুলো চোখ খুলো দেখো প্রিয়া দেখো চেয়ে
ঐ বাতাস বয়ে যায় তব বিজয়ের গান গেয়ে।

# ছবি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১০ বার পঠিত     ১ like!

এই কবিতার কোন নাম রাখিনি

লিখেছেন আ স রনি আহমেদ, ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮


ভূত নেই তবুও ভূতের ভয় আছে
তুমি নেই কিন্তুু ভালোবাসা আছে ঠিক আগের মতোই।
এক চাঁদ এক আকাশে উঠে তবুও অনিহা নেই কারো মনে
ভালোবাসা হয় না রুপে হয়না যে দেহ,
মনের মতো মনে পেলে সাজিয়ে রাখবো বুকে!! বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য